টুইটারে কেটি পেরি প্রথম, দ্বিতীয় জাস্টিন বিবার

দায়িদ হাসান মিলন
২১ মার্চ ২০১৬, ১৯:০০আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৯:০০

টুইটার

আজ ১০ বছর পূর্ণ হলো খুদে ব্লগ টুইটারের। ২০০৬ সালের এই দিনে যাত্রা শুরু করে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি। বর্তমানে এটা বিশ্বের অন্যতম শীর্ষ একটা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আসুন জেনে নিই এই ১০ বছরে টুইটার সম্পর্কিত কিছু ঘটনা-

১. টুইটার ২১ মার্চ ২০০৬ সালে যাত্রা শুরু করে। টুইটারে প্রথম টুইট করে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোর্সি। মূলত তিন জনের সম্মিলিত প্রচেষ্টায় টুইটার প্রতিষ্ঠিত হয়। এরা হলেন- বিজ স্টোন, ইভান উইলিয়ামস এবং জ্যাক ডোর্সি।

রিয়েল-টাইম স্ট্যাটিসটিকস -এর পক্ষ থেকে বলা হয়, প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়নের মতো টুইট করা হয় যা বছর শেষে দাঁড়ায় ২০০ বিলিয়নে।

২. টুইটারের সাফল্য নির্ভর করে মূলত মাসিক মোট ব্যবহারকারীর ওপর। গত ৩ মাসে টুইটারের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩২০ মিলিয়ন। এর মধ্যে ২৫৪ মিলিয়ন ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের বাইরের।

অন্যদিকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডোর্সি বলেন, আরও ৫০০ মিলিয়ন মানুষ লগ-ইন ছাড়াই টুইটার ব্যবহার করে।

৩. টুইটার শাসনকারী রানী বলা হয় কেটি পেরিকে। বর্তমানে তার অনুসারীর সংখ্যা ৮৪ মিলিয়নেরও বেশি। টুইটারে ৭৭ মিলিয়ন অনুসারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাস্টিন বিবার। আর তৃতীয় অবস্থানে রয়েছে টেইলর সুইফট। তার অনুসারীর সংখ্যা ৭২ মিলিয়ন।

৪. কয়েকটি পরিসংখ্যানে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর তালিকায় তিনে আছে টুইটার। এই তালিকার শীর্ষে আছে ফেসবুক। এর মোট ব্যবহারকারীর সংখ্যা ১.৫ বিলিয়ন। আর দ্বিতীয় অবস্থানে আছে ফেসবুক পরিচালিত ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের মোট ব্যবহারকারীর সংখ্যা ৪০০ মিলিয়ন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি