স্বাধীনতা দিবসে গুগল-ফেসবুকের ‘শুভেচ্ছা’ আয়োজন

টেক ডেস্ক
২৬ মার্চ ২০১৬, ১৪:১৭আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৪:১৭

গুগল ডডল

আজ  ২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস।  সাইবার দুনিয়াতেও দিবসটি উদযাপিত হচ্ছে। সার্চ জায়ান্ট গুগল ডুডল প্রকাশ করে এবং জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাল-সবুজে রাঙিয়ে (জাতীয় পতাকা) শুভেচ্ছা জানাচ্ছে বাংলাদেশকে।

যিনি ২৬ মার্চের প্রথম প্রহর থেকে গুগল ও ফেসবুকে লগ-ইন করেছেন তিনিই দেখতে পাচ্ছেন এই আয়োজন। প্রসঙ্গত, বিশেষ বিশেষ দিনগুলোতে গুগল ডুডল রূপে নিজেকে প্রকাশ করে। সম্প্রতি ফেসবুকও শুভেচ্ছা জানানোর প্রক্রিয়া শুরু করেছে।

ফেসবুক

ডুডলে দেখাচ্ছে সবুজের মাঝে লাল সূর্য। বাংলাদেশের ডোমেইনে (গুগল ডট কম ডট বিডি) ঢুকলেই কেবল এটি দেখা যাচ্ছে।

এদিকে, স্বাধীনতা দিবসের প্রথম প্রহর থেকেই বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের পেজে ভেসে উঠছে জাতীয় পতাকা।

/এইচএএইচ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি