যে কারণে অপরিচিত কারও সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব নয়

দায়িদ হাসান মিলন
২৮ মার্চ ২০১৬, ২১:০৩আপডেট : ২৮ মার্চ ২০১৬, ২১:০৩

ফেসবুক

অপরিচিত কোনও ব্যক্তি ফেসবুকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। তার ওয়াল ঘেঁটে আপনার তাকে ভদ্র বলেই মনে হলো। তাই তাকে আপনি কনফার্ম করলেন।

কিছুদিন পর তার সঙ্গে কথা বলা শুরু করলেন। প্রতিদিন তার সঙ্গে মেসেজ আদান-প্রদান হয়। এর কয়েকদিন পর তার সঙ্গে আপনার খুব ভালো বন্ধুত্ব হয়। বন্ধুত্বের কারণেই তার সবকিছু আপনি জানতে চেষ্টা করেন এবং সে আপনার সবকিছু জানতে চায়। আপনার সম্পর্কে তার এই আগ্রহের কারণেই আপনি আপনার সবকিছু তাকে বলে দেন।

কিন্তু আপনি জানেন কি, এই সামান্য ভুল আপনার জন্য কতটা বিপদের হতে পারে? এই ভুলের জন্য এমনকি আপনার জীবন হুমকির মুখেও পড়তে পারে।

আপনার এই সামান্য ভুলটি হলো- অপরিচিত কাউকে আপনার ফেসবুকের বন্ধু তালিকায় জায়গা দেওয়া। সম্প্রতি এ সম্পর্কিত এক গবেষণায় এর হুমকির দিকগুলো উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সেখানে যে হুমকির দিকগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে কয়েকটি হলো-

১. আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। সেখান থেকে আপনি হারাতে পারেন প্রচুর পরিমাণ অর্থ।

২. আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে।

৩. আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির যেকোনও ধরণের ক্ষতি সাধন করতে পারে।

৪. আপনাকে যে কোনও খারাপ কাজে ফাঁসিয়ে দিতে পারে।

৫. অপহরণ করে টাকা দাবি করতে পারে।

৬. সর্বোপরি আপনার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি