গুগল ম্যাপে কাস্টম স্টিকার্স

আনোয়ারুল ইসলাম জামিল
২৯ মার্চ ২০১৬, ১৬:০৮আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৬:০৮

গুগল স্টিকার

গুগল ব্যবহারকারীদের কিছুটা বাড়তি সুবিধা দিতেই গুগল ম্যাপে যোগ করল নতুন সুবিধা কাস্টম স্টিকার্স। প্রথমে গুগল ম্যাপে নিজের লোকেশন ঠিক করে খুঁজে নিতে হবে। লোকেশন ঠিক করার পর কাস্টম স্টিকার থেকে পছন্দের যেকোনওটি বেছে নিয়ে ম্যাপে যোগ করা যাবে।

একবার স্টিকার লাগিয়ে নিলে আপনি ম্যাপের মধ্যে সহজেই প্রয়োজনীয় জায়গাগুলো খুঁজে পাবেন। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডার।

গুগলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্টিকার লাগানোর ক্ষেত্রে ব্যবহারকারী যেন কোনও সীমাবদ্ধতায় না পড়েন সেজন্য প্রচুর নতুন স্টিকার যোগ করা হয়েছে। বাচ্চার স্কুল, জিম, আত্মীয়র বাসা -এ সবকিছু মার্ক করে রাখার জন্য রয়েছে প্রাসঙ্গিক সব স্টিকার। এসব জায়গা খুঁজে পেতে বা মার্ক করতে বারবার আর ম্যাপে ফিরতে হবে না। বরং স্টিকার দেখে প্রয়োজনীয় স্থানটি মার্ক করে রাখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করা যাবে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি