বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টার

আশিকুর রহমান চৌধুরী
২৯ মার্চ ২০১৬, ২০:২৩আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২০:২৩

প্রথম থ্রিডি প্রিন্টার

থ্রিডি মুভির পর থ্রিডি প্রিন্টারও এখন প্রযুক্তির উৎকর্ষ সাধনে অন্যতম একটি মাধ্যম। গাড়ি, বাড়ি এমনকি নদীর ওপর সেতু নির্মানেও এখন থ্রিডি প্রিন্টার ব্যবহারের চিন্তা করা হচ্ছে। তবে বর্তমানে থ্রিডি প্রিন্টারের যে জৌলুস তা শুরু হয়েছে অনেক আগেই। প্রায় ৩৫ বছর আগে থ্রিডি প্রিন্টার জাপানের প্রযুক্তি ক্ষেত্রে প্রকাশ হয়। ১৯৮১ সালে জাপানের বিজ্ঞানীরা থ্রিডি প্রিন্টার দিয়ে বিভিন্ন বস্তু প্রিন্ট করে দেখেন। সেসময় উপাদান হিসেবে তরল ফটোপলিমার ব্যবহার হতো কোনও মডেল তৈরির জন্য।  

তিন বছর পরে ১৯৮৪ সালে বিজ্ঞানী চার্লস হল স্টেরিওলিথোগ্রাফির মাধ্যমে থ্রিডি প্রিন্টারের পরিচয় ঘটান যেখানে ডিজিটাল ডেটা দিয়ে ডিজাইনাররা ইচ্ছামত মডেলের ডিজাইন করতে পারেন। চার্লস আবিষ্কৃত থ্রিডি প্রিন্টারে তরল ফটোপলিমারই ব্যবহার হতো। ফটোপলিমার গরম হয়ে ডিজাইনের আকারে প্লাস্টিক তৈরি করত।

১৯৯২ সালে থ্রিডি প্রিন্টারে তরল ফটোপলিমারের বদলে পাউডার ব্যবহার শুরু হয় এবং যেকোনও মডেলের জিনিস প্রিন্ট করা সম্ভব হয়। তারপর থেকে থ্রিডি প্রিন্টার খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। একের পর এক নতুন সংস্করণ বের হয় এবং ২০০৯ সালে স্টারটাসিস কোম্পানির পেটেন্ট স্বত্ব শেষ হলে জন সাধারণের কাছে সুবিধাজনক দামে থ্রিডি প্রিন্টার চলে আসে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি