হার্ডডিস্কের বদলে জনপ্রিয় হচ্ছে এসএসডি

রুশো রহমান
৩১ মার্চ ২০১৬, ১৬:০৯আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৬:০৯

এসএসডি নিয়ে বলছেন মেহেদী জামান তানিম

প্রযুক্তির নান্দনিক সৌন্দর্যে জীবনকে রাঙাতে নিরন্তর গবেষণা করছে ইন্টেল। উদ্ভাবন  করেছে সলিড স্টেট ড্রাইভ, কম্পিউট স্টিক এবং নেক্সট ইউনিট অব টেকনলজি বা নাক। প্রায় দ্বিগুণ বিদ্যুৎ সাশ্রয়ী এই তিনটি ডিভাইস কেবল ক্ষুদ্রাকৃতির নয় এগুলোর মূল্যও এখন হাতের নাগলে। তাই পূর্ণাঙ্গ একটি পিসি ইন্টেল কম্পিউট স্টিক চলে এসেছে ১৪ হাজার টাকার মধ্যে। ওয়াইফাই সুবিধার এই পিসির সঙ্গে থাকছে মূল উইন্ডোজ-১০। আর ২১ হাজার টাকার মধ্যে মিলছে চার বর্গইঞ্চির ডেস্কটপ পিসি।    

প্রযুক্তির সঙ্গে দেশের মানুষের মিথষ্ক্রিয়া নিয়ে বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফিল দ্য অ্যাডভান্সমেন্ট অব টেকনলোজি বিষয়ক প্রযুক্তি আড্ডায় এসব তথ্য তুলে ধরা হয়। কম্পিউটার সোর্স আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবসায় কৌশল ইউনিটের প্রধান মেহেদী জামান তানিম ও বিপণন প্রধান তারিক উল হাসান খান উপস্থিত ছিলেন।

আড্ডায় মেহেদী জামান তানিম বলেন, গত কয়েক বছরে বিশ্বব্যাপী ২১ শতাংশ নোটবুকে সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) ব্যবহৃত হতো। তবে প্রযুক্তির উৎকর্ষে ২০১৭ সাল নাগাদ এই হার ৪২ শতাংশ ছাড়িয়ে যাবে। আর নোটবুকে ৭৯ শতাংশ প্রচলিত হার্ডডিস্ক ব্যবহৃত হলেও ২০১৭ সাল নাগাদ এর ব্যবহার ৫৯ শতাংশে নেমে আসবে। 

এসএসডি ড্রাইভের কারিগরি দিক নিয়ে তিনি বলেন, এসএসডি একটি সলিড স্টেট ড্রাইভ। এতে প্লাটারের পরিবর্তে চিপ ব্যবহার হয়। এটি হাত বা ওপর থেকে পড়ে গেলেও এতে সংরক্ষিত তথ্য থাকে সুরক্ষিত। একই সঙ্গে হার্ডডিস্কের চেয়ে এসএসডির ফাইল ওপেনিং গতি ৩০ শতাংশ পর্যন্ত বেশি।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি