আরও ১৩০০ পর্নো সাইট বন্ধের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৪ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪১

মন্ত্রীর ফেসবুকে দেওয়া স্ট্যাটাস

আরও ১ হাজার ৩১৪টি পর্নো সাইট বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইন্টারনেটে জুয়া খেলা হয় এমন ১২টি সাইট চিহ্নিত করে সেগুলোও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রী লিখেছেন, ‘আমাদের টিম আরও ১ হাজার ৩১৪টা পর্নো সাইটের সন্ধান পেয়েছে। আমরা এগুলো বন্ধ করার কাজে হাত দিয়েছি। আশা করি সহসাই এখানে সফলতা আসবে। আমরা যেমনি ডিজিটাল হচ্ছি, তেমনি ডিজিটাল নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শিশুসহ দেশের সব নাগরিককে ডিজিটাল বিশ্বে নিরাপত্তা বিধান করা আমাদের প্রত্যয়।’

তিনি আরও লিখেছেন, বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব বন্ধ করা হবে। এছাড়া ইন্টারনেটে জুয়াও খেলার ১২টি সাইট পেয়েছি। সেগুলো বন্ধ করছি। ডিজিটাল বাংলাদেশ হোক নিরাপদ।

প্রসঙ্গত, গত বুধবার (৬ ফেব্রুয়ারি) ২৪৪টি পর্নো ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিটিআরসি দেশের সবক’টি আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশনা পাঠিয়ে অবিলম্বে নির্দশনা কার্যকর (ডোমেইন ও লিংক বন্ধ) করতে বলে।

/এইচএএইচ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পপুলার লাইফের বিমা দাবির চেক হস্তান্তর
পপুলার লাইফের বিমা দাবির চেক হস্তান্তর
দেশে বাড়ছে দারিদ্র্য, নতুন করে দরিদ্র হচ্ছে কারা?
দেশে বাড়ছে দারিদ্র্য, নতুন করে দরিদ্র হচ্ছে কারা?
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব