ঢাকায় কোরা বাংলা কমিউনিটির মিটআপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১২:২১আপডেট : ২৬ জুন ২০১৯, ২০:৫৫

কোরা বাংলা কমিউনিটির সদস্যরা প্রশ্নোত্তরের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোরার বাংলাদেশ কমিউনিটির মিটআপ অনুষ্ঠিত হলো। গত ২১ জুন ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে এই আয়োজনে অংশ নেন কোরা বাংলা (http://bn.quora.com) কমিউনিটির সদস্যরা। কোরা গ্লোবাল মিটআপের অংশ হিসেবে একত্রিত হন তারা। তাদের মধ্যে ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও গবেষকরা।

কোরা বাংলা কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশি কোরা ব্যবহারকারীদের মধ্যে বিভিন্ন বিষয়ে আগ্রহ গড়ে তুলতে এই মিটআপের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও স্কুল পড়ুয়া কিশোরদের কোরায় যুক্ত করার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীরা আলোচনা করেন।

মিটআপে অংশ নেওয়া তরুণ উদ্যোক্তা প্রমি নাহিদের মন্তব্য, ‘বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের কোরার মাধ্যমে সরাসরি জ্ঞান আহরণের সুযোগ রয়েছে। নানান পরামর্শ পেতে কোরা দারুণ একটি জায়গা।’

কোরার মাধ্যমে নারী স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যাকেন্দ্রিক প্রশ্নোত্তরের দিকে বেশি মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা দেখেন সামাজিক উদ্যোক্তা ও গবেষক নিশাত আনজুম। কোরার মাধ্যমে নতুন মাত্রার জ্ঞান বিকাশের সুযোগ সম্পর্কে আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তীর্থঙ্কর শুভ্রাংশু জয়তু।

আয়োজকরা জানান, আগামীতে নিয়মিতভাবে কোরা বাংলা কমিউনিটির মিটআপসহ নানান আয়োজন করা হবে। অনুষ্ঠানে আরও ছিলেন কোরা কমিউনিটি সদস্য ও কোরা বাংলা মিটআপ সমন্বয়ক নুরুন্নবী চৌধুরী, জাহিদ হোসেন খান, রাইয়ান কবির রাজিন প্রমুখ।

/এনসি/জেএইচ/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে