মিউজিক ভিডিও স্ট্রিমিং সেবা চালু করছে ফেসবুক

দায়িদ হাসান মিলন
১৫ জুলাই ২০২০, ২০:৩০আপডেট : ১৫ জুলাই ২০২০, ২০:৩৪

মিউজিক ভিডিও স্ট্রিমিং সেবা চালু করছে ফেসবুক নিজেদের প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও স্ট্রিমিং চালু করতে যাচ্ছে ফেসবুক। আগামী মাস থেকে যুক্তরাষ্ট্রে সুবিধাটি চালু হবে বলে শোনা যাচ্ছে। ফেসবুকের নতুন এই উদ্যোগের কারণে চ্যালেঞ্জের মুখে পড়বে গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেক ক্রাঞ্চ এক প্রতিবেদনে জানায়, নতুন একটি অপশনের মাধ্যমে ফেসবুককে অনুমতি দিলেই তাদের পেজে ভিডিও স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। পরবর্তীতে ভক্তরা পেজের ভিডিও ট্যাবে গিয়ে সেই ভিডিওটি দেখতে পাবেন।

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের বড় মিউজিক কোম্পানিগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ শিল্পী ও গায়করা তাদের সম্পূর্ণ কোনও ভিডিও ফেসবুকে আপলোড করতে পারেন না। তারা শুধু একটি ভিডিওর অংশবিশেষ শেয়ার করতে পারেন। ফেসবুক অবশ্য এই নীতি পরিবর্তনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বড় তিনটি মিউজিক কোম্পানির সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছে ফেসবুক।

বর্তমানে অনলাইন ভিডিও স্ট্রিমিং জগত এককভাবে নিয়ন্ত্রণ করছে ইউটিউব। প্ল্যাটফর্মটিতে প্রতি মাসে ২০০ কোটিরও বেশি ব্যবহারকারী সক্রিয় থাকে। প্রতি মিনিটে সেখানে যুক্ত হচ্ছে ৫০০ ঘণ্টারও বেশি ভিডিও। এছাড়া ইউটিউবে নামকরা শিল্পীদের ভিডিও সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে