বিশ্বজুড়ে মেসেঞ্জার বিভ্রাট

দায়িদ হাসান মিলন
১০ ডিসেম্বর ২০২০, ১৮:২৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২০:২২

মেসেঞ্জার বিশ্বজুড়ে বিভ্রাট চলছে ফেসবুক মেসেঞ্জারে। ফলে অ্যাপটির সাহায্যে কেউ মেসেজ আদান-প্রদান করতে পারছেন না। বিভ্রাটের কারণে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করতেই দেখাচ্ছে ‘ওয়েটিং ফর নেটওয়ার্ক’। কেউ কেউ মেসেজ আদান-প্রদান করতে পারলেও এর গতি অনেক ধীর।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, মেসেঞ্জারে এমন এক সময়ে বিভ্রাট শুরু হলো যখন ফেসবুকের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান ইনস্টাগ্রামের নিজস্ব মেসেজেস সার্ভিসেও একই ধরনের সমস্যা চলছে। সর্বশেষ খবর অনুযায়ী, ইনস্টাগ্রামেও মেসেজ আদান-প্রদানে ধীরগতি পাচ্ছেন ব্যবহারকারীরা।

এদিকে, বিজনেস ইনসাইডার ইন্ডিয়া জানায়, বিশ্বজুড়ে বিভ্রাটের কারণে মেসেঞ্জারে নতুন কোনও মেসেজ আসছে না। ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজেও একই সমস্যা চলছে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে ইনস্টাগ্রামের স্টোরি লোড হচ্ছে না। ঠিক কী কারণে প্লাটফর্ম দুটিতে এমন সমস্যা দেখা দিয়েছে তা জানা যায়নি। ফেসবুক কর্তৃপক্ষও এখন পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য বলছে, ভারতীয় সময় বেলা ৩টা থেকে অনেক ব্যবহারকারী মেসেঞ্জার নিয়ে অভিযোগ জানানো শুরু করেন। প্রথমে এই সমস্যা ব্যাপক হারে শুরু হয় ইউরোপ ও জাপানে। পরবর্তীতে সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়ে। এখন অসংখ্য ব্যবহারকারী মেসেঞ্জার বিভ্রাট নিয়ে অভিযোগ করে যাচ্ছেন।

/এইচএএইচ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুগল ফ্যাশনে নতুন ট্রেন্ড, আইভরি সাজে মুগ্ধ করলেন রাকুল-জ্যাকি
যুগল ফ্যাশনে নতুন ট্রেন্ড, আইভরি সাজে মুগ্ধ করলেন রাকুল-জ্যাকি
৪৪ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডের’ অভিযোগ তদন্তে কমিটি গঠন
৪৪ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডের’ অভিযোগ তদন্তে কমিটি গঠন
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ
প্রথম শ্রেণিতে ভর্তি নিয়ে সিদ্ধান্ত
প্রথম শ্রেণিতে ভর্তি নিয়ে সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে