যুগল ফ্যাশনে নতুন ট্রেন্ড, আইভরি সাজে মুগ্ধ করলেন রাকুল-জ্যাকি

জীবনযাপন ডেস্ক
০৬ আগস্ট ২০২৬, ১৮:৪৪আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৮:৪৪

সেলিব্রিটি দম্পতিদের মধ্যে একই রঙ বা নকশার পোশাকে সাজা নতুন কোনও বিষয় নয়। তবে সেই সাজ যখন হয় পরিমিত, মার্জিত ও রুচিশীল তখন তা সহজেই নজর কাড়ে। এবার এমনই এক ফ্যাশন মুহূর্ত তৈরি করলেন বলিউড তারকা দম্পতি রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি।

ভারতীয় ফ্যাশন লেবেল গোপী বৈদের নকশা করা আইভরি রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে তাদের। একই রঙের পোশাকে তাদের এই যুগল সাজ প্রমাণ করেছে টুইনিং মানেই শুধু মিল নয়, বরং হতে পারে স্টাইল, আভিজাত্য ও ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম। 

গোপী বৈদের লেহেঙ্গায় রাকুলের রাজকীয় উপস্থিতি

রাকুলের লেহেঙ্গায় ছিল ঐতিহ্যবাহী সৌন্দর্য ও আধুনিক গ্ল্যামারের নিখুঁত সমন্বয়। তিনটি অংশে তৈরি এই পোশাকে জমকালো কারুকাজের সঙ্গে রাখা হয়েছে মার্জিত নকশার ভারসাম্য।

লেহেঙ্গার স্কার্ট অংশে ছিল প্রশস্ত ঘেরের কালিদার প্যানেল ডিজাইন, যা পুরো সাজে এনেছে রাজকীয় আবহ। কোমরের কাছ থেকে শুরু হওয়া হালকা আইভরি রঙ ধীরে ধীরে নিচের দিকে গিয়ে মিশেছে উষ্ণ বাটার-ইয়েলো আভায়।

পোশাকজুড়ে দেখা গেছে জ্যামিতিক ও তরল নকশা, সূক্ষ্ম আয়নার কাজ, লম্বালম্বি এমব্রয়ডারি এবং নিচের অংশে ভারী অলংকারখচিত বর্ডার। সব মিলিয়ে রাকুলের এই লেহেঙ্গা ছিল ঐতিহ্য ও আধুনিকতার এক দৃষ্টিনন্দন মেলবন্ধন।

সূক্ষ্ম কারুকাজে সম্পূর্ণ হয়েছে সাজ

রাকুলের ব্লাউজে ছিল গভীর হার্ট-শেপড নেকলাইন এবং ছোট হাতার নকশা। পুরো ব্লাউজজুড়ে সোনালি রেশমের এমব্রয়ডারি ও সূক্ষ্ম পুঁতির কাজ লেহেঙ্গার ঝলমলে সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।

এর সঙ্গে থাকা স্বচ্ছ আইভরি ওড়নায় ছিল একই ধরনের কারুকাজ করা বর্ডার। কাঁধে আলতোভাবে জড়িয়ে রাখা এই ওড়না তাঁর সাজে যোগ করেছে আরও কোমলতা ও আভিজাত্য।

গয়না ও মেকআপে পরিমিত সৌন্দর্য

অ্যাকসেসরিজে রাকুল বেছে নিয়েছিলেন নজরকাড়া সোনালি চাঁদবালি কানের দুল, যাতে ছিল মুক্তো ও পুঁতির সূক্ষ্ম কাজ। গলায় কোনও হার না পরে তিনি কানের দুল ও ভারী কাজ করা ব্লাউজকেই সাজের মূল আকর্ষণ হতে দিয়েছেন।

চুলে ছিল সেন্টার পার্টিংসহ পরিপাটি স্লিক লো পনিটেল। এই আধুনিক হেয়ারস্টাইল ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে তৈরি করেছে দারুণ সমন্বয়।

মেকআপেও ছিল স্বাভাবিকতার ছোঁয়া। ডিউই ফিনিশের উজ্জ্বল ত্বক, হালকা কনট্যুরিং, বাদামি আইশ্যাডো, সূক্ষ্ম আইলাইনার ও মাসকারায় ফুটে উঠেছে তার চোখের সৌন্দর্য। নিউড-পিঙ্ক গ্লসি লিপ শেড ও ন্যাচারাল টোনের ব্লাশ তাঁর সাজকে দিয়েছে পরিপূর্ণতা।

আইভরি সাজে জ্যাকির আধুনিক আভিজাত্য

রাকুলের সঙ্গে মিল রেখে জ্যাকি ভাগনানি বেছে নিয়েছিলেন সমসাময়িক ধাঁচের মনোক্রোম আইভরি ইন্দো-ওয়েস্টার্ন পোশাক।

তার খোলা সামনের স্ট্রাকচার্ড জ্যাকেটে ছিল কলারবিহীন পরিপাটি নেকলাইন। জ্যাকেটের প্রান্তজুড়ে ধাতব আভাযুক্ত সূক্ষ্ম এমব্রয়ডারি তার সাদামাটা সাজে এনেছে অভিজাত ছোঁয়া।

এর সঙ্গে তিনি পরেছিলেন একই রঙের আইভরি কুর্তা ও ওয়াইড-লেগড ট্রাউজার্স। ঢিলেঢালা এই ট্রাউজার্স আর গাঢ় বাদামি লেদার ড্রেস শুজ তাঁর সাজে যোগ করেছে আধুনিক ও স্বচ্ছন্দ অনুভূতি।

ফ্যাশনে তাদের নিখুঁত সমন্বয়

রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির এই আইভরি সাজ শুধু মিল খোঁজার ফ্যাশন নয়, বরং দুজনের ব্যক্তিগত স্টাইলের সুন্দর প্রকাশ। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আধুনিকতার ভারসাম্য রেখে তারা আবারও প্রমাণ করলেন সঠিক সমন্বয়ে যুগল ফ্যাশন হতে পারে অনন্য ও স্মরণীয়।

/এমএএল/
সম্পর্কিত
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
বলিউডের স্বজনপ্রীতি, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন ইয়ামি
অসুস্থ অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিলেন মুক্তি
সর্বশেষ খবর
চীনে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, কমলা সতর্কতা জারি
চীনে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, কমলা সতর্কতা জারি
অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করে কী বললেন মিরাজ
অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করে কী বললেন মিরাজ
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
বয়স বাড়া আনন্দের নয়, বিষণ্নতায় ভুগছেন জর্জ আরআর মার্টিন
বয়স বাড়া আনন্দের নয়, বিষণ্নতায় ভুগছেন জর্জ আরআর মার্টিন
সর্বাধিক পঠিত
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে