রোবটিকস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

টেক রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৮

যুক্তরাষ্ট্রভিত্তিক কনফিগআরবোট নামের একটি কোম্পানি এবং জাপান-বাংলাদেশ রোবটিকস অ্যান্ড টেকনোলজি লিমিটেড দেশে একটি রোবোটিকস ট্রেনিং সেন্টার পরিচালনা করছে। সম্প্রতি রাজধানীর মনিপুরী পাড়ায় অবস্থিত সেন্টারটি ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ‌জাপান-বাংলাদেশ রোবটিকস অ্যান্ড টেকনোলজি লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মাদ ফারহান ফেরদৌস তার শুভেচ্ছা বক্তৃতায় বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো তুলনামূলক স্বল্প খরচে দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক প্রযুক্তিজ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া।

কনফিগআরবোট’র প্রধান নির্বাহী রুদমিলা নওশীন জানান, তিনি এই ট্রেনিং সেন্টারের মেধাবী ছাত্রদের নিয়ে দেশেই তৈরি করবেন রোবটিকস ও আধুনিক প্রযুক্তির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বাংলাদেশকে পূর্ণাঙ্গরূপে ডিজিটাল করতে এমন উদ্যোগ আগামীতে অবদান রাখবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন এনজিও ব্যুরোর মহাপরিচালক মো. রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল পেশাদারদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশনের সভাপতি ও বুয়েটের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ প্রমুখ।

/এইচএএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম