ডিআইইউ’র শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও প্রশিক্ষণ দেবে রাইজআপ ল্যাবস

টেক ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১৪:০৮আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৪:১০

শিল্পবিপ্লবের (৪.০) যুগে প্রযুক্তির সঙ্গে তালমিলিয়ে চলতে গেলে শিক্ষার্থীদের প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। এই ভাবনা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস চুক্তিবদ্ধ হয়ে যৌথ উদ্যোগে কাজ শুরু করতে যাচ্ছে।

এই চুক্তির আওতায় রাইজআপ ল্যাবস ডিআইইউ শিক্ষার্থীদের জন্য আরও বেশি চাকরি (জব প্লেসমেন্ট) ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি করবে। এছাড়া, দক্ষতাভিত্তিক প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের আয়োজন করবে। 

সম্প্রতি ডিআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত একটি সেমিনারে ড্যাফোডিল ফ্যামিলি’র গ্রুপ সিইও মোহাম্মদ নুরুজ্জামান এবং রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরশাদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সমঝোতাটি স্বাক্ষর হয়েছে ডিআইইউ’র ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার ও ডিআইইউ পরিবারের সঙ্গে। 

চুক্তি স্বাক্ষরকালে রাইজআপ ল্যাবসের পক্ষ থেকে থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কর্মকর্তা মশিউর রহমান ও হিউম্যান রিসোর্স ম্যানেজার ইমরান চৌধুরী। ডিআইইউ’র সহকারী পরিচালক মো. শামসুদ দোহা এ সময় উপস্থিত ছিলেন।

এই চুক্তি ফলে ডিআইইউ’র শিক্ষার্থীদের রাইজআপ ল্যাবস থেকে প্রশিক্ষণ, খণ্ডকালীন চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হবে। রাইজআপ ল্যাবস ভবিষ্যতে ডিআইইউ, সিডিসির কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে করপোরেট প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এছাড়া রাইজআপ ল্যাবস ডিআইইউ’র ক্যাম্পাস নিয়োগ, সেমিনার, জব ফেয়ারে অংশ নেবে।

-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের