ওয়ালটনের অল ইন ওয়ান পিসি

টেক ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ২৩:৩৩আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২৩:৩৩

নতুন মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে এনেছে ওয়ালটন। ইউনিফাই এস২২ সিরিজের ওই অল-ইন-ওয়ান কম্পিউটারগুলো মার্চের শেষ দিক থেকে বাজারে পাওয়া যাচ্ছে।

এই সিরিজে মডেলভেদে রয়েছে ইন্টেলের দশম প্রজন্মের পেন্টিয়াম গোল্ড, কোর আই-থ্রি এবং কোর আই-ফাইভ প্রসেসর। মেমরি হিসেবে সবগুলো ভ্যারিয়েন্টে থাকছে ৮ গিগা ডিডিআর৪ র‌্যাম, যা ৩২ গিগা পর্যন্ত বাড়ানো যাবে।

সব মডেলে ১ টেরাবাইট হার্ড ড্রাইভের পাশাপাশি পেন্টিয়াম গোল্ড এবং কোর আই-থ্রি ভ্যারিয়েন্টে ১২৮ গিগা এসএসডি এবং কোর আই-ফাইভ ভ্যারিয়েন্টে ২৫৬ গিগা এসএসডি’র সমন্বয়ে ডুয়াল স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে ২১.৫ ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার ফুল এইচডি ডিসপ্লে। গ্রাফিক্স ইউনিটে রয়েছে ইন্টেল ইউএইচডি ৬৩০ গ্রাফিক্স এবং ইন্টেল এইচ৪১০ চিপসেট। 

ডিভাইসগুলোর বিশেষ সুবিধা হিসেবে থাকছে ২.০ মেগাপিক্সেল ক্যামেরা, যা ভিডিও কনফারেন্সে ব্যবহারের উপযোগী। মডেলভেদে পিসির দাম ৪৩ হাজার ৯৫০ থেকে ৫৭ হাজার ৮৫০ টাকার মধ্যে। শিক্ষার্থীরা ইউনিফাই এস২২ অল-ইন-ওয়ান পিসি কিনলেই পাচ্ছেন লাখ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি।

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম