বাজারে অ্যাপল পণ্যের ঘাটতির বিষয়ে সতর্ক করলেন টিম কুক

আসির আহবাব নির্ঝর
০৩ মে ২০২১, ০০:৩৮আপডেট : ০৩ মে ২০২১, ০০:৩৯

বাজারে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিভিন্ন পণ্যের ঘাটতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। বছরের শেষের দিকে এই ঘাটতির আশঙ্কা করছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মহামারি করোনাভাইরাসের কারণে চিপ সংকট আগের চেয়ে বেড়েছে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পণ্য সরবরাহ করতে পারছে না। বিশেষ করে গাড়ি, হাই-টেক গেজেট এবং স্মার্টফোনের ক্ষেত্রে এই সংকট অনেক বেশি।

অ্যাপল মনে করছে, অন্য অনেক প্রতিষ্ঠানের মতো সংকটে পড়তে যাচ্ছে তারা। ফলে এ বছরের শেষের দিকে বাজারে তাদের পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। এতে প্রতিষ্ঠানটির আয় কমে যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, শুরুতে আইপ্যাড এবং ম্যাকের ক্ষেত্রে ঘাটতি দেখা দিতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, আমি এখন শুধু এটাই বলতে পারি। ঘাটতি কবে শেষ হবে সে বিষয়ে পূর্বাভাস দেওয়া খুবই কঠিন।

পরিসংখ্যান বলছে, করোনা মহামারির সময়ে লোকজন ঘরে বসে কাজ, শপিং এবং বিনোদন সম্পর্কিত বিষয়গুলো সম্পন্ন করায় অ্যাপলের ফোন, অ্যাপ এবং অন্য অনেক ডিভাইসের বিক্রি বেড়েছে। এ কারণে বেড়েছে প্রতিষ্ঠানটির আয়। তবে ঘাটতির কারণে বছরের শেষের দিকে পরিস্থিতি কী হবে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
কেন ক্ষতিপূরণ দিতে চায় অ্যাপল, কারা পাবে?
অ্যাপলে নতুন সিইও: পারফরম্যান্স, দাম আর নতুন ফিচারের সমীকরণ
বিদায় নিচ্ছেন টিম কুক, অ্যাপলের সিইও পদে নতুন মুখ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের