কর অব্যাহতি চায় ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ২২:৩৭আপডেট : ০৬ মে ২০২১, ২২:৩৭

মহামারির পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা, ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপের জন্য বিনিয়োগসহ একসেস টু ফিন্যান্স ত্বরান্বিত করতে ‘অল্টারনেটিভ ফান্ড ম্যানেজার’দের জন্য ট্যাক্স অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ভিসিপিয়াব।  

বৃহস্পতিবার (৬ মে) ভিসিপিয়াব আয়োজিত ‘ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড স্টার্টআপস ফর আ পোস্ট-কোভিড রেসিলিয়েন্ট ইকোনমি’ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানানো হয়।

আগামী অর্থবছরের বাজেটকে (২০২১-২২) সামনে রেখে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সঙ্গে যৌথভাবে এই ভার্চুয়াল গোলটেবিল আলোচনার আয়োজন করে ভিসিপিয়াব।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।  বিশেষ অতিথি ছিলেন— বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বিএসইসি কমিশনার প্রফেসর ড. শেখ সামছুদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। ভিসিপিয়াব সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকার ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ খাতকে সহযোগিতা করছে এবং নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ও ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা যৌথভাবে এমন পরিবেশ তৈরির পরিকল্পনা করছি, যেখানে স্টার্টআপগুলো সত্যিকারভাবে টিকে থাকতে পারে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

বিএসইসি’র চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘স্টার্টআপে বিনিয়োগ বাড়াতে ও যথাযথ নিয়মে শেয়ার বাজারে স্টার্টআপগুলোকে আনতে আমরা প্রতিনিয়তই নতুন আইন ও নীতিমালা বাস্তবায়ন করছি।’

ভিসিপিয়াব সভাপতি শামীম আহসান বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী ১৫ বছরে বিশ্বের অধিকাংশ প্রতিষ্ঠান ইমপ্যাক্ট তৈরির ব্যবসায়ে উদ্যোগী হবে এবং বিশ্বের অধিকাংশ জনগণ এসব কোম্পানি থেকেই পণ্য ও সেবা গ্রহণ করবে। এটি আমাদেরকে করোনার মতো মহামারিতে কম ক্ষতিগ্রস্ত হতে এবং একটি স্থিতিশীল অর্থনীতি তৈরিতে সহায়তা করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের সভাপতি হাসান ইমাম রুবেল, সিফ বাংলাদেশ ভেঞ্চারস এলএলসির ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ, মাইক্রোসফটের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান অংশীদার কর্মকর্তা আনহ ফাম প্রমুখ।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম