সাবমেরিন ক্যাবলে চলছে মেরামত, ‘গতিতে প্রভাব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ১৭:২৬আপডেট : ২৮ মে ২০২১, ১৭:২৬

দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৪) মেরামত কাজ চলছে। শুক্রবার (২৮ মে) দুপুর ২টার কিছু পরে কাজ শুরু হয়। সি-মি-উই-৪ থেকে দেশে ব্যান্ডউইথ সরবরাহ (৫০০ জিবিপিএস-এর কিছু বেশি) বন্ধ রয়েছে। এর ফলে দেশের ইন্টারনেটের গতিতে প্রভাব পড়েছে। তবে তা ‌‘সামান্য’ বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

জানতে চাইলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, সি-মি-উই-৪ -এর বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপন করা হচ্ছে। সি-মি-উই-৫ ও আইটিসির (টেরেস্ট্রিয়াল ক্যাবল) ব্যান্ডউইথ দিয়ে দেশে ইন্টারনেট স্বাভাবিক রাখা হয়েছে। ফলে গতিতে প্রভাব সামান্যই। ল্যাটেন্সি সর্বোচ্চ ২০ শতাংশ। বিষয়টি উদাহরণ দিয়ে বলেন, ধরা যাক কেউ খুলনা যাবেন। মাওয়া ফেরিঘাট বন্ধ, তাই তিনি পাটুয়ারিয়া ফেরিঘাট অথবা বঙ্গবন্ধু সেতু হয়ে ঘুরে গেলেন। যাওয়া কিন্তু হলো, কোনও বাধা ছাড়াই। এটাই স্বাভাবিক সময়ের তুলনায় সাবমেরিন ক্যাবলের মেরামতকালীন অবস্থা বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দুপুরের পরে এমনিতেই ইন্টারনেটের ব্যবহার কম হয়। এছাড়া আজ ছুটির দিন। চাহিদা আরও কম থাকায়, সমস্যা খুব বেশি হচ্ছে না। আমরা কোনও অভিযোগ এখনও পাইনি। মোবাইল ইন্টারনেটেরও একই অবস্থা বলে জানান তিনি।

এর আগে, বিএসসিসিএল’র (বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, এটা আমাদের অংশের মেরামত কাজ। শেষ হতে বেশি সময় লাগবে না। আশা করছি ৪-৫ ঘণ্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। যদিও আমরা ৮ ঘণ্টা সময় হাতে নিয়ে রেখেছি। সেই হিসেবে রাত ১০টা থেকে সাড়ে ১০টার আগেই মেরামত কাজ শেষ হয়ে যাবে।

প্রসঙ্গত, দেশে বর্তমানে পিক টাইমে ২৫০০ থেকে ২৭০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হয়। এর মধ্যে সি-মি-উই-৪ থেকে ব্যান্ডউইথ আসে ৫০০ জিবিপিএস-এর কিছু বেশি।

/এইচএএইচ/টিটি/
সম্পর্কিত
মাটির গভীরে পোঁতা সাবমেরিন ক্যাবল এখন দেখা যাচ্ছে
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে মালয়েশিয়ায় নতুন নিয়ম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম