সাইবার ড্রিল আয়োজন করবে বিডি সার্ট

রুশো রহমান
১০ জুন ২০২১, ২০:৫৪আপডেট : ১০ জুন ২০২১, ২০:৫৪

সাইবার ড্রিলের আয়োজন করতে যাচ্ছে সরকার। বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও মুজিবশতবর্ষ উপলক্ষে বিজিডি ই-গভ সার্ট (বিডি সার্ট) ধারাবাহিকভাবে তিনটি সাইবার ড্রিল আয়োজনের পরিকল্পনা করেছে।  বৃহস্পতিবার (১০ জুন) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশে  বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি ও সাইবার নিরাপত্তার ধারণা দিতে আগামী ২৩ ও ২৪ আগস্ট দুই দিনব্যাপী এই সাইবার ড্রিলের আয়োজন করা হবে।

আর্থিক প্রতিষ্ঠানের সাইবার ইনসিডেন্ট হ্যান্ডেলিং দক্ষতা বৃদ্ধির জন্য আগামী ২৩ অক্টোবর দিনব্যাপী ‘সাইবার ড্রিল ২০২১’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর জাতীয় পর্যায়ে ‘ন্যাশনাল সাইবার ড্রিল ২০২১’ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  সাইবার ড্রিলে অংশগ্রহণের বিস্তারিত তথ্য www.cirt.gov.bd সাইটে প্রকাশ করা হয়েছে।

সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে থাকবে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

প্রসঙ্গত, দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালের বিধান অনুযায়ী, বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে।  সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে তথ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিডি ই-গভ সার্ট।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম