ডিলবাজার এখন ডিএক্সমার্ট

রুশো রহমান
২৭ জুন ২০২১, ২০:১২আপডেট : ২৭ জুন ২০২১, ২০:১২

নতুন নামে যাত্রা শুরু করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ডিলবাজার। প্রতিষ্ঠানটির পরিবর্তিত নাম ডিএক্সমার্ট ডট কম ডট বিডি। সম্প্রতি নতুন নামে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ব্যবসার বিস্তৃতি বাড়ানোর জন্য নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে আরও ভালো টিম এবং সেটআপ গড়ে তোলা হবে বলে জানা গেছে। ডিলবাজার নামে প্রতিষ্ঠানটি যে প্রক্রিয়ায় সেবা দিয়ে এসেছে ডিএক্সমার্টে রূপান্তরিত হয়েও তারা একই প্রক্রিয়ায় সেবা দেবে।

ডিএক্সমার্টের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, আমরা ক্রেতাদের আরও ভালো ও বিস্তৃত সেবা দিতে চাই। নতুন নামে নতুন সেবা দেওয়ার পরিকল্পনা করেছি। আমাদের পাশে থেকে সমর্থন দেওয়ার জন্য ক্রেতাদের ধন্যবাদ।

নাম পরিবর্তনের কারণে ডিলবাজারের ক্রেতাদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, পুরনো কাঠামো মেনে সেবা দেওয়া হবে। ফলে ক্রেতাদের সঙ্গে আগের যে যোগাযোগ তা অপরিবর্তিত থাকবে।

ডিলবাজারের নাম ডিএক্সমার্ট হয়ে যাওয়ায় ইনফো মেইল অ্যাড্রেসে পরিবর্তন আনা হয়েছে। নতুন ইনফো মেইল অ্যাড্রেস হলো [email protected] তবে পুরনো মেইল ঠিকানাটিও সচল থাকবে বলে জানানো হয়েছে।

/এইচএএইচ/

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের