বেসিস পুরস্কার পেলো সিনেসিস আইটির দুই প্রকল্প

টেক ডেস্ক
৩০ জুন ২০২১, ১৯:৫৯আপডেট : ৩০ জুন ২০২১, ১৯:৫৯

সিনেসিস আইটির তৈরি করা দুটি প্রকল্পকে পুরস্কৃত করেছে বেসিস।

প্রকল্প দুটি হলো‑ বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইলেক্ট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (ইটিআইএন)।

বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস) আয়োজিত ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২১’-এ গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন সার্ভিস ক্যাটাগরিতে পুরস্কৃত হয় সিবিভিএমপি এবং ডিজিটাল গভর্নমেন্ট ক্যাটাগরিতে পুরস্কৃত হয় ইটিআইএন প্রকল্পটি।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরীর হাতে প্রতিযোগিতার প্রধান বিচারক আব্দুল্লাহ এইচ কাফি পুরস্কারটি তুলে দেন।

সোহরাব আহমেদ চৌধুরী পুরস্কার গ্রহণ করে বলেন, প্রকল্প দুটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও লোকবলের দক্ষতা দিয়ে তৈরি করা হয়েছে। যার মাধ্যমে সেবাপ্রাপ্তি আরও সহজ হয়েছে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের