ডিজিটাল হাটে পশু বিক্রি হয়েছে ২৪২৪ কোটি টাকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ২১:১৭আপডেট : ১৯ জুলাই ২০২১, ২২:১০

অনলাইনে শুরু থেকেই জমজমাট ডিজিটাল হাট। এ হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ক্রেতারা ডিজিটাল হাটমুখী হওয়ায় প্রতিদিনই বাড়ছে বিক্রি। এ তথ্য জানিয়েছেন ডিজিটাল হাট সংশ্লিষ্টরা।

সোমবার (১৯ জুলাই) পর্যন্ত সারাদেশে আয়োজিত ডিজিটাল হাটে কোরবানির পশু বিক্রি হয়েছে ২ হাজার ৪২৪ কোটি ৯ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকার। মোট বিক্রীত কোরবানির পশুর সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৪২৮টি। এরমধ্যে গরু ও মহিষের সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৫৫৬টি, আর ছাগল ও ভেড়া মিলিয়ে ৮১ হাজার ৮৬২টি। যদিও এ পর্যন্ত ডিজিটাল হাটে কোরবানির পশুর ছবি ও তথ্য আপলোড করা হয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৫২১টি। প্রাণিসম্পদ অধিদফতরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

সাইটে আরও উল্লেখ আছে, ১৯ জুলাই সারাদেশের ডিজিটাল হাটে কোরবানির পশু বিক্রি হয়েছে ৩০ হাজার ৯২১টি। এরমধ্যে গরু ও মহিষের সংখ্যা ২২ হাজার ৬৫৬টি।  অপরদিকে ছাগল ও ভেড়া বিক্রি হয়েছে ৮ হাজার ২৬৫টি।  

আইসিটি বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ই-ক্যাবের উদ্যোগে আয়োজিত অনলাইন হাটে এ পর্যন্ত ১৪ হাজার ২৯টি কোরবানির পশু বিক্রি হয়েছে।  শুধু ১৯ জুলাই গরু ও মহিষ বিক্রি হয়েছে ৩২৪টি, আর ছাগল ও ভেড়া বিক্রি হয়েছে ৫টি।

ই-ক্যাবের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শোভন জানান, এখন পর্যন্ত স্লটারিংয়ের (ফুল প্রসেস সার্ভিস) জন্য ২৬৪টি পশু বুকিং হয়েছে।  আর এসক্রো সার্ভিসের মাধ্যমে পশু বিক্রি হয়েছে ২৩টি।

সরকারের চালু করা সমন্বিত হাট হলো ডিজিটাল হাট (www.digitalhaat.net)। এই হাটের লিংকে গেলে কোরবানির পশু নিয়ে দেশব্যাপী আয়োজিত সব হাট ভিজিট করা যাবে।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান