শিশুকে নিয়ে অশ্লীল কনটেন্ট থাকলে ধরবে আইওএস

ইশতিয়াক হাসান
১০ আগস্ট ২০২১, ১৫:২০আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৭:০৬

অ্যাপল একটি টুল প্রকাশ করেছে, যা ব্যবহার করে শিশুদের দিয়ে তৈরি ‘অশ্লীল ছবি’ বের করতে পারবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি পোস্ট করে, যেখানে এই বিষয়ে বিস্তারিত বলা আছে। প্রতিষ্ঠানটি জানায়, আইওএস ১৫, ওয়াচ ওএস ৮ এবং ম্যাক ওএস এর পরবর্তী সংস্করণগুলোতে শিশুদের যৌন নিরাপত্তার বিষয়ে বিভিন্ন ফিচার যুক্ত থাকবে। ফিচারগুলো মূলত মেসেজ, ফটো এবং সিরিতে কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সংস্করণগুলো এ বছরের শেষের দিকে আসবে বলে জানা গেছে।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, প্রথমেই মেসেজ অ্যাপে এই ধরনের কোনও ছবি এলে শিশু ও তাদের অভিভাবকদের সতর্ক করবে। এছাড়া প্রতিষ্ঠানটি জানায়, অতিরিক্ত সতর্কতা হিসেবে থাকবে যদি সেই শিশুটি সেই ধরনের ছবি দেখতে আগ্রহী হয় তাহলে তার অভিভাবকদের সেটাও সতর্ক করা হবে। আবার এ ধরনের ছবি যদি কোনও শিশু কাউকে পাঠাতে চায় সে ক্ষেত্রেও এই সতর্ক করার অপশনটি কাজ করবে।

অ্যাপল জানায়, ছবি বিচার করার এই কাজটি করবে মূলত ডিভাইস মেশিন লার্নিং প্রযুক্তি। কারণ মেসেজের ভেতরে অ্যাপলের কোনও একসেস নেই। ফিচারটি মূলত কাজ করবে ফ্যামিলি আই-ক্লাউড অ্যাকাউন্টে।

এছাড়া অ্যাপল আরও একটি সফটওয়্যার টুল আনছে, যা শিশুর উপস্থিতি রয়েছে এমন অশ্লীল ছবি বা কনটেন্ট যদি কেউ তার আই-ক্লাউডে আপলোড করতে যায় সেটাও ধরে ফেলবে।

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
কেন ক্ষতিপূরণ দিতে চায় অ্যাপল, কারা পাবে?
অ্যাপলে নতুন সিইও: পারফরম্যান্স, দাম আর নতুন ফিচারের সমীকরণ
বিদায় নিচ্ছেন টিম কুক, অ্যাপলের সিইও পদে নতুন মুখ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের