স্যাটেলাইট সুবিধা থাকতে পারে নতুন আইফোনে

ইশতিয়াক হাসান
৩১ আগস্ট ২০২১, ১৮:৪২আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৮:৪২

আইফোনের নতুন সংস্করণে (১৩) থাকতে পারে স্যাটেলাইট ফোন কলের সুবিধা। যদিও অনেকে বলছে, এটা গুজব। আইফোন তার ধারা যদি বজায় রাখে তাহলে আগামী অল্প কিছুদিনের মধ্যে নতুন আইফোন বাজারে ছাড়বে। অ্যাপল বিশ্লেষক কুয়ো মূলত এই গুজব বা ভবিষ্যদ্বাণী করেছেন। ম্যাক রিউমারের বরাতে তিনি জনান, নতুন আইফোনে থাকতে পারে স্যাটেলাইট কল করার সুবিধা।

কুয়ো বলেন, আইফোন ১৩ তে থাকতে পারে লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট সুবিধা। কেননা সেটটিতে থাকছে কাস্টমাইজড কোয়ালকম এক্স৬০ বেজব্যান্ড চিপ। এলইও স্যাটেলাইটটি বিশেষ পরিচিতি লাভ করেছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সার্ভিসের কারণে। এই এলইও হলো অপেক্ষাকৃত নিচু কক্ষপথে চলা স্যাটেলাইট। এগুলো করা হয়েছে দ্রুতগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করার জন্য।

তবে শুধু স্টারলিংকই যে এলইও ব্যবহার করে তা কিন্তু নয়। হাগহেসন্ট এবং ওয়ান ওয়েবও যৌথভাবে বিশ্বব্যাপী ফাইভ-জি’র একটি কার্যক্রম চালাচ্ছে।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, বিষয়টি যদি গুজবই হয় তাহলে এই এক্স৬০ চিপটি ফাইভ-জি’র অন্য কোনও এলিমেন্টকে সাপোর্ট করার জন্য। চিপটিতে রয়েছে মিশ্র প্রযুক্তি। এলইও ফাইভ-জিতে রয়েছে এমন প্রযুক্তি যার মাধ্যমে এমন সব এলাকা যেখানে নেটওয়ার্কের টাওয়ার নেই বা সাধারণ ফাইভ-জি নেটওয়ার্ক পাওয়া যায় না সেখানে এই এলইও এর মাধ্যমে ফাইভ-জি গতি ঠিকমতো পাওয়া যাবে।

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি