নির্দিষ্ট চশমাতেই দেখা যাবে আইফোনের লুকানো কনটেন্ট

ইশতিয়াক হাসান
১৫ নভেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৮:০২

বাইরে চলাফেরা করার সময় বাসে, ট্রেনে বা কোথাও বসে মোবাইল ব্যবহারের সময় খুব স্বাভাবিকভাবেই আশেপাশের লোকজনের নজর পড়ে। প্রকৃতপক্ষে এটা ঠেকানোর কোনও উপায় নেই। কিছু স্ক্রিন প্রোটেক্টর রয়েছে যেটা ব্যবহার করলে একটা নির্দিস্ট কৌণিক অবস্থান থেকেই দেখা যায়। কিন্তু সেটিও ঠিক মতো কাজ করে না।

সম্প্রতি অ্যাপল একটি পেটেন্ট করেছে যেখানে দেখা যাচ্ছে ভবিষ্যতে অ্যাপল গ্লাসের সঙ্গে এমন প্রাইভেসি সিকিউরিটি ফিচার থাকবে যার মাধ্যমে আইফোনের কনটেন্ট শুধু ওই গ্লাসের ভেতর দিয়েই দেখা যাবে।

সংবাদ মাধ্যম উবার গিজমো জানায়, পেটেন্ট অ্যাপ্লিকেশনে প্রাইভেসি আইওয়্যার নামে নতুন একটি মাত্রা যোগ হয়েছে। এখানে আইফোনের ডিসপ্লেতে ক্যালিবারেশন গ্রাফিকের মাধ্যমে ব্লার করা হবে। ব্যবহারকারী যদি চায় তাহলে তিনি এমন প্রাইভেসি ফিচার চালু করে নিতে পারবেন। তখ তিনি শুধু তার চশমা ছাড়া খালি চোখে ডিসপ্লের কনটেন্ট দেখতে পারবেন না।

সংবাদ মাধ্যমটি জানায়, অ্যাপলের মিক্সড রিয়েলিটি হেডসেট আগামী বছর বাজারে আসতে পারে। আর অ্যাপল গ্লাস আসবে আরও কয়েক বছর পরে।

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম