আলেশা মার্ট নিয়ে দিনভর বিভ্রান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ১৮:৫৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯:০৪

ই-কমার্স প্ল্যাটফর্ম আলেশা মার্টের অফিস খোলা নাকি বন্ধ তা নিয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) বিভ্রান্তিতে ছিলেন অনেক গ্রাহক। তবে বন্ধের বিষয়টি গুজব বলে প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা জানান।

নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘বনানী ও তেজগাঁওয়ে আমাদের দুটি অপারেশন চালু আছে। গতকালও (সোমবার) তেজগাঁও অফিসে বাইক ডেলিভারি পয়েন্টে গ্রাহকদের সিরিয়াল অনুযায়ী রিফান্ড চেক দেওয়া হয়েছে।’

সোমবার রাত ও মঙ্গলবার সকাল থেকে গুজব ছড়িয়ে পড়ে আলেশা মার্টের অফিস বন্ধ। এতে গ্রাহকরা সকাল থেকে প্রতিষ্ঠানটির বনানী অফিসের সামনে ভিড় করতে থাকেন।

ওই কর্মকর্তা বলেন, অফিস খোলা হলে গ্রাহকরা বিষয়টি বুঝতে পারেন। আলেশা মার্টের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মঙ্গলবার অফিস করেছেন বলেও জানান তিনি।

আলেশা মার্ট কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানায়, আলেশা মার্টের অফিস খেলা এবং সব কার্যক্রম চলছে।

আলেশা মার্টের অফিস বন্ধের বিষয়ে কোনও তথ্য নেই ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর কাছে। প্রতিষ্ঠানটি খোলা আছে বলেই ই-ক্যাব জানে। ই-ক্যাবের সহ-সভাপতি মোহাম্মদ সাহাবউদ্দিন জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি সংগঠন থেকেও আলেশা মার্টকে নজরদারিতে রাখা হয়েছে। এরইমধ্যে তাদের নোটিশ পাঠানো হয়েছে গ্রাহকের পণ্য বুঝিয়ে দেওয়ার জন্য। বুঝিয়ে দিতে না পারলে প্রতিষ্ঠানটিকে টাকা ফেরত দিতে হবে।

আলেশা মার্ট ই-ক্যাবের কাছে পণ্য বুঝিয়ে দেওয়া বা রিফান্ড প্রদানে তিন মাসের সময় চেয়েছে। এরমধ্যে প্রতিশ্রুতি পূরণ না করলে তাদের বিরুদ্ধে ই-ক্যাব সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে জানান মোহাম্মদ সাহাবউদ্দিন।

/এইচএএইচ/এফএ/এমওএফ/
সম্পর্কিত
ই-ক্যাবের প্রশাসক হলেন সাঈদ আলী
যে কারণে ই-ক্যাব থেকে পদত্যাগ করলেন শমী কায়সার
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
সর্বশেষ খবর
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত