পাঁচ চালককে পুরস্কৃত করলো উবার

টেক ডেস্ক
২৪ নভেম্বর ২০২১, ২০:১৭আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২০:১৭

উবার বাংলাদেশে সেবাদানের পাঁচ বছর উপলক্ষে ‘হিরো ড্রাইভার’ পার্টনারদের পুরস্কৃত করেছে। এ বছর তিন জন গাড়ি চালক এবং দুই জন মটো (মোটর বাইক)চালককে পুরস্কৃত করা হয়। তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা ও একটি করে ট্রফি দেওয়া হয়। সেরা পারফরমেন্স, সর্বোচ্চ রেটিং, সেবার মান ও মহামারিকালে সেবার ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত চালকরা হলেন— মো. মিলন, মো. কুদ্দুস মিয়া, মো. সজীব হোসেন, মো.মোস্তফা কামাল ও মো. জিয়াউর রহমান।

বাংলাদেশে পাঁচ বছর পূর্তি উপলক্ষে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান মো. আরমানুর রহমান বলেন, ‘গত পাঁচ বছরে নিজেদের অর্জন এবং সমাজের সবার কাছ থেকে পাওয়া ভালোবাসার কারণে আমরা গর্বিত। আমাদের যাত্রা মাত্র শুরু হচ্ছে এবং সামনের বছরগুলোতে আরও  অনেক মাইলফলক উদযাপন করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।’

তিনি আরও বলেন, ‘ফ্রি রাইডগুলোর কারণে এই কঠিন সময়ে উবারের প্ল্যাটফর্মে চালকদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। হাজার হাজার বাংলাদেশির জন্য ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টিতে এবং দেশের উন্নয়নে সাহায্য করতে উবার প্রতিজ্ঞাবদ্ধ।’

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম