টুইটারের নতুন প্রধান নির্বাহী ভারতের পরাগ আগারওয়াল

ইশতিয়াক হাসান
৩০ নভেম্বর ২০২১, ২০:০১আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২০:০১

টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ৩৭ বছর বয়সী জ্যাক ডরসি অবসরে যাওয়ার ঘোষণা দেন গেলো সোমবার। প্রতিষ্ঠানটিতে নতুন প্রধান নির্বাহী হলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগারওয়াল। পরাগ আগারওয়াল ২০১১ সালে টুইটারে যোগ দেন এবং পর্যায়ক্রমে পদোন্নতি হতে হতে প্রধান প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা পদে উন্নীত হন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, এতে অনেকেই তাকে সাধুবাদ জানায়, কেননা প্রতিষ্ঠানটির সবচেয়ে কনিষ্ঠতম সিইও পরাগ আগারওয়াল। অনেকেই বলেন, এতে বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে ভারতীয় বংশোদ্ভূত সিইওর সংখ্যা বেড়ে গেলো।

ডরোসি নতুন সিইও পরাগ সম্পর্কে বলেন, অনেক জটিল সমস্যা সমাধানে পরাগ খুব ভালো ভূমিকা পালন করে আসছে। তিনি মানুষ হিসেবে বেশ কৌতূহলী, অনুসন্ধিৎসু, যুক্তিবাদী, সৃজনশীল, স্ব-সচেতন এবং নম্র। আমি বিশ্বাস করি সিইও হিসেবে সে অনেক ভালো করবে।

বিবিসি আরও জানায়, টুইটারে কাজের আগে পরাগ মাইক্রোসফট, ইয়াহু! এবং এটিঅ্যান্ডটিতে কাজ করেছেন। তিনি ভারতের আইআইটি থেকে স্নাতক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
ভিডিও কেটে কেটে রিলস: যেভাবে বিকৃত হয় বাস্তব ঘটনা
এক্সের ফরাসি সদর দফতরে প্যারিসের সাইবার ক্রাইম ইউনিটের অভিযান
ফ্রান্সে এক্স কার্যালয়ে পুলিশের অভিযান, মাস্ককে তলব
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম