অ্যাপলের সাশ্রয়ী মডেলের ফাইভ-জি ফোন আসছে মার্চে

ইশতিয়াক হাসান
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:০০ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:০০

এ বছর মার্চের ৮ তারিখে অ্যাপলের স্প্রিং ইভেন্ট। সেই ইভেন্টেই প্রতিষ্ঠানটি উন্মুক্ত করতে যাচ্ছে তাদের সাশ্রয়ী মডেলের আইফোন এসই ফাইভ-জি। এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ। স্প্রিং ইভেন্টে আরও আসতে যাচ্ছে অ্যাপলের নতুন সিপিইউ সমৃদ্ধ একটি রিফ্রেশড আইপ্যাড এয়ার। এই আইপ্যাড এয়ারেরও সেলুলার ইকুইপড মডেলে থাকবে ৫জি প্রযুক্তি।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, আইফোন ১৩ উন্মুক্ত হওয়ার সময় থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই ধারাবাহিকতায় ব্লুমবার্গ এখন অনেকটা নিশ্চিত করেই বলছে নতুন এই আইফোনের কথা।

নতুন ফোনে থাকবে দ্রুত গতির চিপ এবং একটি উন্নত ক্যামেরা। আইফোনের চলমান ৪.৭ ইঞ্চি স্ক্রিনযুক্ত একটি মডেলের সমতুল্য।

ভার্জ জানায়, বর্তমানের আইফোন এসই মডেলটি বাজারে এসেছে ২০২০ সালে। দাম ছিল ৩৯৯ ডলার। নতুন আইফোনের এ১৫ সিপিইউ এবং ৫জি নেটওয়ার্ক অবশ্যই আগের চেয়ে আরও উন্নত হবে। তবে টাচ আইডি থাকবে কি না সেটা এখনও নিশ্চিত নয়। অবশ্য ডিজাইনে যেহেতু পরিবর্তন আসছে না তাই সেটি দেখতে আগের মতো হবে বলেই ধরে নেওয়া যায়।

এদিকে আইফোন ও আইপ্যাড যেহেতু ফেস আইডি ব্যবহার করে, তাই বলা যেতে পারে মার্চের নতুন আইওএস সংস্করণে মাস্ক সহ ফেস রিকগনিশনের পদ্ধতি আসতে পারে।

ম্যাকেরও নতুন কিছু আসার কথা রয়েছে। নতুন মডেলের কাস্টম সিপিইউ প্রযুক্তি আসার কথা রয়েছে ম্যাকে। যদিও এটি অ্যাপলের এই ইভেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। আশা করা যাচ্ছে এ বছরই নতুন আইম্যাক এবং ম্যাক প্রো ডেস্কটপ, নতুন ডিজাইনের ম্যাকবুক এয়ার, সাশ্রয়ী ম্যাকবুক প্রো, তিনটি অ্যাপল ঘড়ি, চার মডেলের আইফোন ১৪ বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে। তবে আরেকটি অ্যাপলের পণ্য নিয়েও বেশ গুঞ্জন চলছে। সেটি হলো অ্যপল মিক্সড রিয়েলিটি এআর/ভিআর হেডসেট। যা বাজারে আসতে পারে আগামী বছর।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
গুদাম ঘরে ঢুকে ৭০ আইফোন ও ৩৬ অ্যাপল ওয়াচ লুট 
গ্রাহকের হাতে অ্যাপেলের প্রথম ফোল্ডেবল মোবাইল ‘আইফোন ডুও’
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
সর্বশেষ খবর
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়