প্রথম এনজেল বিনিয়োগ পেলো চকপেন্সিল ডট কম

টেক ডেস্ক
১০ এপ্রিল ২০২২, ২২:০০আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২২:০০

প্রথম এনজেল বিনিয়োগ পেলো শিশুদের সৃজনশীলতা বৃদ্ধিতে কাজ করা স্টার্টআপ প্রতিষ্ঠান চকপেন্সিল ডট কম।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাইফ আল দ্বীন ফারাবী জানান, করোনায় লকডাউনের সময় সবার মতো আমরাও উপলব্ধি করি কোমলমতি শিশুদের মানসিক অবস্থার কথা। সিদ্ধান্ত নিয়ে ফেলি শিশুদের এই স্ক্রিন টাইম (টিভি দেখা, মোবাইল ফোন ব্রাউজিং) কমিয়ে তাদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে। সেই ভাবনা থেকেই চক পেন্সিলের কাজ গতি পায়।

তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ডাব্লিউপি ডেভেলপার ও এআরকমের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমানের নেতৃত্বে নতুন বিনিয়োগকারীরা এ বিনিয়োগ করেছেন। এসব বিনিয়োগকারীর মধ্যে ডাব্লিউপি ডেভেলপারের প্রধান নির্বাহী নাজমুল হাসান রূপক অন্যতম।

প্রতিষ্ঠাতা সাইফ আল দ্বীন ফারাবী জানান, নতুন এই বিনিয়োগের অর্থ দিয়ে আরও বড় এবং ব্যাপক পরিসরে কার্যক্রম শুরু করতে যাচ্ছে চকপেন্সিল। মূলত নতুন নতুন পণ্য সংগ্রহ, নিজস্ব পণ্য উৎপাদন ও মানোন্নয়ন এবং উন্নত গ্রাহক সেবা এই তিন খাতে ব্যবহার করা হবে এই প্রাথমিক বিনিয়োগের টাকা। এই বিনিয়োগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে যাবে চকপেন্সিল’র নিজস্ব পণ্য।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম