টুইটারের এডিট ফিচারে জমা থাকবে ইতিহাস

ইশতিয়াক হাসান
১৮ এপ্রিল ২০২২, ২১:৫৭আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২১:৫৭

সম্প্রতি টুইটার এডিট বাটনের ঘোষণা দিয়েছে। কিন্তু এর পরও প্রশ্ন থেকে যায়, প্রতিষ্ঠানটি কীভাবে এর অপব্যবহার রোধ করবে। এরই একটি উত্তর হলো এই ফিচার। বিষয়টি নিয়ে  সংবাদ মাধ্যম ভার্জ একটি অনুসন্ধান চালায়। তারা জানায়, বিষয়টি দেখে মনে হচ্ছে, টুইটারের এডিট অপশনটি আসলে অপরিবর্তনীয়। এখানে একটি টুইট করলে সেটা আসলে পরিবর্তন হয় না। বরং সেটির ওপরে নতুন একটি টুইট হয়। এভাবে যতবার এডিট করা হবে, তার সবই আসলে ইতিহাস হিসেবে একটি লিস্ট আকারে থেকে যাবে।

তবে লিস্টের চেহারা কেমন হবে সেটা এখনও পরিষ্কার নয়। অবশ্য টুইটারের এই ফিচারটি প্রাতিষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার আগেই কয়েকজন ডেভেলপার এই ফাংশনটি চালু করে ফেলেছেন। এটা নিয়ে তারা কিছু স্ক্রিনশটও দেখিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, এডিট অপশনটি তিনটি ডট হিসেবে দেখা যাচ্ছে।

বাটনটিতে ট্যাপ করলে কম্পোজিশন মেন্যুর মতোই একটি উইন্ডো চালু হবে। শুধু পার্থক্য এই যে, এখানে টুইটের বদলে আপডেট লেখা বাটন থাকবে। তবে সেই ছবিতে পূর্ববর্তী ইতিহাস থাকার কোনও অপশন দেখা যায়নি।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ভিডিও কেটে কেটে রিলস: যেভাবে বিকৃত হয় বাস্তব ঘটনা
এক্সের ফরাসি সদর দফতরে প্যারিসের সাইবার ক্রাইম ইউনিটের অভিযান
ফ্রান্সে এক্স কার্যালয়ে পুলিশের অভিযান, মাস্ককে তলব
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম