স্বাস্থ্যবিষয়ক নতুন ই-প্ল্যাটফর্ম ‘হেলথ বন্ধু’

টেক ডেস্ক
০৬ জুলাই ২০২২, ২১:৩৫ আপডেট : ০৬ জুলাই ২০২২, ২১:৩৫

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ক্রিয়েটিং এ ডিজিটাল হেলথ কেয়ার ইকোসিস্টেম কনফারেন্স’। সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বিএসএসএফ কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত।

‘হেলথ বন্ধু’ বাংলাদেশের বৃহৎ ডিজিটাল হেলথকেয়ার অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করছে, যেখানে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে পাওয়া যাবে। এই উদ্যোগ বেসরকারিভাবে ডিজিটাল হেলথকেয়ার বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘হেলথ বন্ধু’ মোবাইল অ্যাপের উদ্বোধন ঘোষণা করেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

বিশিষ্ট চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘স্বাস্থ্যসেবায় যে বিড়ম্বনা এটি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বহু দেশে আছে। স্বাস্থ্যসেবা যেভাবে চলছে, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সেভাবে সেবা পৌঁছাচ্ছে না। তাই ডিজিটাল এই সিস্টেমের মাধ্যমে যদি তাদের মাঝে সেবা পৌঁছানো যায়, তাহলেই সার্থক।’

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোভো হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক উদ্দিন কাউসার, ফরাজি হসপিটালের চেয়ারম্যান আনোয়ার হোসেন ইমন ফরাজি।

অনুষ্ঠানে ডিজিটাল হেলথকেয়ার ইকোসিস্টেমের ওপর স্পিকার প্যানেল হিসেবে আলোচনা করেন লাইফস্প্রিংয়ের প্রতিষ্ঠাতা এবং সিইও ডা. সাইদুল আশরাফ কুশল, ডক টাইম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ।

স্বাস্থ্যসেবায় অবদান রাখার জন্য প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ১০টি ক্যাটাগরিতে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন হেলথ বন্ধু লিমিটেড চেয়ারম্যান মেসবাহ উদ্দিন সাঈদ।-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
বাইডেনের স্মৃতিকথার বিক্রি ওবামা-ক্লিনটনের চেয়ে অনেক কম
বাইডেনের স্মৃতিকথার বিক্রি ওবামা-ক্লিনটনের চেয়ে অনেক কম
‘রিয়ালের হারটাই বড় খবর, নতুন গল্পের দরকার নেই’
‘রিয়ালের হারটাই বড় খবর, নতুন গল্পের দরকার নেই’
নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন: কাদের সিদ্দিকী
নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন: কাদের সিদ্দিকী
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন