গুগল সার্চে নতুন ফিচার

মোখলেছুর রহমান
০৭ আগস্ট ২০২২, ২০:৩০আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২০:৩০

গুগলে কোনও তথ্য সহজে খুঁজে পাওয়ার একটি কার্যকরী উপায় হলো শব্দ বা বাক্যাংশের দুই পাশে উদ্ধৃতি চিহ্ন দিয়ে অনুসন্ধান করা। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে গুগল অনুসন্ধানের প্রক্রিয়াটি আরও সহজ হয়েছে।

গুগল অনুসন্ধানে নতুন একটি ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে সার্চ ইঞ্জনটি। ফলে কোটেশন চিহ্ন দিয়ে সার্চ করার পর ফলাফলের লিংকের নিচে ছোট স্নিপ্ট-এর মাধ্যমে ওয়েবসাইটের কোন পেজে ওই নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশটি রয়েছে তা  প্রদর্শিত হবে।

নতুন এই পরিবর্তন সম্পর্কে গুগল তাদের ব্লগ পোস্টে একটি ছবি শেয়ার করেছে। যেখানে তারা ব্যাখ্যা করেছে এটি কীভাবে কাজ করবে।

ছবিতে দেখা যায়, গুগল সার্চের বক্সে ‘গুগল সার্চ’ লিখে অনুসন্ধানের পর প্রথম দুটি ফলে যে পেজে এই শব্দ দুটো রয়েছে তাতে বোল্ড করা বাক্যাংশ হিসেবে গুগল সার্চ প্রদর্শিত হয়েছে। মূলত এই বোল্ড এবং লিস্ট আকারে কোনও শব্দ বা বাক্যাংশ গুগল অনুসন্ধানের ফলাফলে প্রদর্শিত হওয়াকেই স্নিপ্ট বলে।

তবে ব্লগ পোস্টে গুগল এই নতুন অনুসন্ধান সম্পর্কে সতর্কবার্তাও দিয়েছে। যেমন কিছু টেক্সট মেটা ডেসক্রিপশন ট্যাগ বা অল্ট টেক্সটে লুকানো থাকতে পারে এবং একটি ওয়েবপেজে সহজে দেখা না-ও যেতে পারে। গুগল আপাতত শুধু ডেস্কটপে ওয়েবপেজ স্নিপ্ট উদ্ধৃত বিষয়বস্তু বোল্ড করবে। মোবাইলে এটি কাজ করবে না।

সূত্র: দ্য ভার্জ

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার
গুগল ম্যাপসে ‘আস্ক ম্যাপস’ ফিচার ব্যবহার করবেন যেভাবে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম