মেটার কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রাম এখন বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২২, ১৫:৫৭আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৬:০১

২০২২ সালে এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলেরেটর নিয়ে এসেছে মেটা, যা আগে ফেসবুক কোম্পানি নামে পরিচিত ছিল। এই প্রোগ্রামের লক্ষ্য, ফেসবুকের বিভিন্ন কমিউনিটির অ্যাডমিনদের নেতৃত্ব বিষয়ক দক্ষতা বিকাশে সাহায্য করা। যেন তারা ডিজিটাল টুল ব্যবহার করে তাদের কমিউনিটির প্রভাব বৃদ্ধি করতে পারেন। এ বছর বাংলাদেশের কমিউনিটি গ্রুপগুলোও এতে অংশ নিতে পারবে।

নির্বাচিত ফেসবুক কমিউনিটি গ্রুপ মেটার গ্লোবালগিভিং প্রোগ্রাম থেকে ৪০ হাজার ইউএস ডলার অনুদান পাবে। এর সাহায্যে অ্যাডমিনরা তাদের কমিউনিটির লক্ষ্য অনুযায়ী একটি উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করে সে উদ্দেশ্যে কাজ করতে পারবেন। এছাড়া কমিউনিটি লিডারদের কোচিং দেওয়া হবে। তারা নিজেদের কাজের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তির সঙ্গে আলোচনা ও যোগাযোগেরও সুযোগ পাবেন।

মেটার সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটিসের প্রধান সিদ্ধার্থ স্বরূপ বলেন, ‘দেখে ভালো লাগে, বাংলাদেশের মানুষ ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন। আমরা এসব উদ্ভাবনী বাংলাদেশি গ্রুপকে আমাদের কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আমাদের এই প্রোগ্রাম তাদের কমিউনিটিকে আরও ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করবে। তাদের লক্ষ্য পূরণে সহায়ক হবে। 

এশিয়া প্যাসিফিক অঞ্চলের ছয়টি দেশ– বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের কমিউনিটি লিডাররা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তাদের একটি ফেসবুক গ্রুপ থাকতে হবে, যা এক বছরের বেশি সময় ধরে চালু আছে এবং সদস্যসংখ্যা হতে হবে ৫ হাজারের বেশি।     

মেটা’র কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রাম এবং আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে নিচের লিংকে- https://www.facebook.com/community/accelerator/

আবেদনের করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম