দেশীয় ই-কমার্সগুলোর উদ্যোগ ১০-১০

টেক ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ২০:৪২আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২০:৪২

দেশীয় ৩০টি ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে শুরু হলো ১০-১০ অনলাইন শপিং উৎসব। প্রতিবছরের মতো এবারও ১০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এই উৎসব। এ সময়ে অনলাইন কেনাকাটায় নানা ছাড়, উপহার, ফ্রি ডেলিভারি, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার করছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এ উৎসব এবার পঞ্চম বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে।  

সোমবার (১০ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে বেসিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘১০-১০ শপিং উৎসব’র উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে বক্তব্য রাখেন আজকের ডিল ও ডেলিভারি টাইগারের প্রধান ফাহিম মাশরুর। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে এই মেলার আয়োজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ই-কমার্স সম্পর্কে জনগণের মধ্যে আস্থাহীনতা দূর করার উদ্দেশ্যে এক সঙ্গে জনসচেতনতা তৈরি করবে উৎসবে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো।’

এবারের উৎসবের স্লোগান ‘দেশের টাকা দেশেই থাকুক’ সম্পর্কে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বৈদেশিক মুদ্রার সংকট। কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নানাভাবে, বৈধ ও অবৈধ উপায়ে, বিদেশে চলে যাচ্ছে। কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে, যা আমাদের অর্থনীতির জন্য চাপ সৃষ্টি করছে। দেশের নীতিনির্ধারক, ই-কমার্স শিল্প উদ্যোক্তা এবং ভোক্তাদের এই ব্যাপারে ভূমিকা নেওয়া উচিত।’

অনুষ্ঠানে বেসিসের নির্বাহী পরিচালক ঈশা মাইনুদ্দিন বলেন, ‘দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বিদেশি বড় বড় প্রতিষ্ঠানগুলোর মোকাবিলা করতে পারবে— যদি তারা একসঙ্গে পার্টনারশিপের মাধ্যমে কাজ করতে পারে এবং ভোক্তাদের আরও ভালো অভিজ্ঞতা দিতে পারে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— যাচাই ডট কমের প্রধান আব্দুল আজিজ, ওয়ালকার্ট’র চিফ অপারেটিং অফিসার শওকত এলাহী, পাঠাও ফুডস’র নাজমুল হক, বই ফেরির স্বত্বাধিকারী মোতাহার হোসেন, বিডি শপের প্রধান জাকির হোসেন-সহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। 

উৎসবের অনলাইন পেমেন্ট পার্টনার বিকাশ। ডেলিভারি পার্টনার ডেলিভারি টাইগার।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম