গোলাপবাগে ইন্টারনেট নেই, মোবাইলে কলড্রপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ১৪:৩৩ আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৫:৩৭

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ এলাকায় সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়ার পরবর্তী সময়ে ওই এলাকায় মোবাইল ও ব্রডব্যান্ড (উচ্চগতি) ইন্টারনেট সেবা নেই।  মোবাইলেও কথা বলা যাচ্ছে না।  ভয়েস কল করলে কলড্রপ (কল বিচ্ছিন্ন হচ্ছে)। অনেক সময় কল করা যাচ্ছে না।  সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত সাংবাদিকরা এসব তথ্য জানিয়েছেন। 

সরকারের একটি সংস্থা দেশের মোবাইল ফোন অপারেটরগুলোকে শুক্রবার (৯ ডিসেম্বর)  গোলাপবাগ এলাকায় ফোরজি সেবার পরিবর্তে টুজি সেবা দিতে নির্দেশনা দেয়। নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে একাধিক মোবাইল অপারেটর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।  কলড্রপ  ও কল করতে না পারার বিষয়ে টেলিকম অপারেটররা বলেছেন, কোনও এলাকায় নেটওয়ার্ক সক্ষমতার চেয়ে বেশি মোবাইল ফোন ব্যবহারকারী নেটওয়ার্কে প্রবেশ করতে চাইলে, ব্যবহারের চেষ্টা করলে সেই এলাকায় এ ধরনের সমস্যা হতে পারে।

শনিবার গোলাপবাগ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।  সংশ্লিষ্টরা মনে করছেন, সমাবেশ উপলক্ষে এই নির্দেশনা দেওয়া হয়েছে।  এর আগে বিএনপির বিভাগীয় সমাবেশগুলোর দিনে সংশ্লিষ্ট এলাকায় মোবাইল ইন্টারনেটের গতি ধীর করে রাখা হয় বলে জানা গেছে।

ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে জানতে চাইলে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবরি সভাপতি ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের (আইএসপি) কেন্দ্রীয়ভাবে ইন্টারনেট সেবা বন্ধ বা গতি কমানোর বিষয়ে কোনও  সংস্থা থেকে নির্দেশনা দেওয়া হয়নি। তবে স্থানীয়ভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়ে থাকতে পারে। যেটা আমাদের জানা নেই।  আমরা আশা করবো, আগামীতে এ ধরনের নির্দেশনা সমন্বিতভাবে দেওয়া হবে।’ 

জানা যায়, বাংলাদেশে ইন্টারনেট সেবা নির্বিঘ্ন করতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশসহ (অ্যামটব) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) খোলাচিঠি দেয় ২০টি আন্তর্জাতিক সংগঠন।

সংগঠনগুলোর মধ্যে রয়েছে— ডিজিটাল প্ল্যাটফর্মে মানবাধিকার নিয়ে কাজ করা একসেস নাউ, আফ্রিকান ফ্রিডম অব এক্সপ্রেশন এক্সচেঞ্জ (এএফইএক্স), আফ্রিকান ফ্রিডম অব ইনফরমেশন সেন্টার (এএফআইসি), আফ্রিকা ওপেন ডেটা অ্যান্ড ইন্টারনেট রিসার্চ ফাউন্ডেশন, আর্টিকেল নাইনটিন, আর্টিকেল নাইনটিন সাউথ এশিয়া, সেন্টার ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (মালাউই) ও সেন্টার ফর মিডিয়া স্টাডিজ অ্যান্ড পিসবিল্ডিং (সিইএমইএসপি)।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
পথে ইন্টারনেট শেষ? নেট ছাড়াই গুগল ম্যাপ কাজে লাগাবেন যেভাবে
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ