দেশীয় উদ্যোক্তাদের পণ্য বিশ্বে ছড়িয়ে যাবে ‘একশপ’ গ্লোবালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২২, ২১:৫১আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ২১:৫১

দেশীয় উদ্যোক্তাদের পণ্য বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এবং আমদানি-নির্ভর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এলসি খোলা ও বৈদেশিক মুদ্রায় লেনদেনের ঝামেলা ছাড়াই পণ্য ও কাঁচামাল আমদানি-রফতানির সহজ শিপমেন্ট ও ডেলিভারি সুবিধা দিতে ‘একশপ গ্লোবাল প্ল্যাটফর্ম’ যাত্রা করলো।

রবিবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

সহজ ও দ্রুত সময়ে নিত্য-প্রয়োজনীয় পণ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অ্যাসিস্টেড ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে ২০১৯ সালে ‘একশপ’ যাত্রা শুরু করে। দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) এর সঙ্গে জড়িতদের জন্য লজিস্টিক এবং আন্তসীমান্ত বাণিজ্য প্রবেশের সুযোগ তৈরি করে দিতে আজ  ‘একশপ গ্লোবাল’ প্ল্যাটফর্ম চালু করা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যেকোনও প্রান্ত থেকে ক্রেতারা পণ্য অর্ডার করে বাংলাদেশসহ বিশ্বের যেকোনও প্রান্তে হোম ডেলিভারি সুবিধা গ্রহণ করতে পারবেন। ‘একশপ গ্লোবাল’র লজিস্টিক পার্টনার হিসেবে কাজ করবে এল-নিনো বিডি লিমিটেড।

উদ্বোধন অনুষ্ঠানে এটুআই এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘‘ই-কমার্স বা ডিজিটাল ব্যবসায়ে সমাজের ক্ষুদ্র পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি পণ্যগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। সেগুলোকে একত্রিত করে বৈশ্বিক বাজারের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করবে ‘একশপ গ্লোবাল’।’’

অনুষ্ঠানে একশপ গ্লোবাল সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এটুআই এর একশপ প্ল্যাটফর্মের হেড অব ডিজিটাল বিজনেস  রেজওয়ানুল হক জামি। এসময় তিনি জানান, অনলাইনে নিরাপদ পেমেন্ট সুবিধা দিতে ক্রেতারা ‘একশপে’ পেমেন্ট গেটওয়ের সুবিধা গ্রহণ করতে পারবেন। অর্ডারকৃত পণ্য বাংলাদেশে ও বিশ্বের যেকোনও প্রান্তে হোম ডেলিভারি সুবিধা দেবে ‘একশপ ডেলিভারি’ প্ল্যাটফর্ম। এছাড়া এই একই প্ল্যাটফর্ম থেকে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্বের যেকোনও প্রান্তের উৎপাদকদের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য কেনা ও ডেলিভারি সুবিধা গ্রহণ করতে পারবেন।

একশপ’র হেড অব অপারেশন তৌফিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্রস বর্ডার ট্রেডিংয়ের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের জন্য তৈরি বিভিন্ন সুযোগের বিষয়ে তুলে ধরেন এল-নিনো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন: দেশি পণ্যের বড় আয়োজন
বিশ্বব্যাপী সমালোচনার মুখে টিকটক, নীরব বাংলাদেশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক