ঈদে ঢাকা ছাড়ছেন ৩০ লাখ রবি গ্রাহক, সঙ্গে ৪.৫জি নেটওয়ার্ক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ এপ্রিল ২০২৩, ২২:১৮আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২২:১৮

মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম উৎসব ঈদুল ফিতরে প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যাক মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন। ধারণা করা হচ্ছে, এর মধ্যে থাকবে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডর ৩০ লাখেরও বেশি গ্রাহক। যারা দেশ জুড়ে এক্সপেরিয়েন্স করতে পারবেন রবি'র উন্নত ৪.৫জি নেটওয়ার্ক।

রবি সম্প্রতি দেশব্যাপী একটি নেটওয়ার্ক আপগ্রেডেশন প্রকল্প শুরু করেছে। যা দেশের বিভিন্ন অঞ্চলে ঘরে-বাইরে উভয় স্থানেই নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স উল্লেখযোগ্যভাবে উন্নত করছে। কোম্পানিটি দেশ জুড়ে এক হাজারের বেশি এল৯০০ এবং এল১৮০০ নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করেছে এবং আরও উন্নত কভারেজ নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলে ৭০% পর্যন্ত ক্যাপাসিটি বৃদ্ধি করেছে।

ঈদে ঢাকা ছাড়ছেন ৩০ লাখ রবি গ্রাহক, সঙ্গে ৪.৫জি নেটওয়ার্ক

ছুটির এই সময়ে ইন্টারনেট ব্যবহারের চাহিদা বৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনা করে রবি গত কয়েক মাসে অ্যাডভান্সড এলটিই স্থাপন করেছে এবং ব্যাপক সংখ্যক টাওয়ারে ৪জি স্পেকট্রাম আপগ্রেড করেছে। এ সকল উদ্যোগের ফলে ইতোমধ্যেই ৪.৫জি এক্সপেরিয়েন্স উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। বিশেষ করে ৪জি স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায় দ্বিগুণ গতিতে ইন্টারনেট এক্সপেরিয়েন্স করতে পারছেন।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘গ্রাহকদের দেশব্যাপী উন্নত ৪.৫জি নেটওয়ার্ক দেওয়ার প্রতিশ্রুতির মূলে রয়েছে  সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স। তাই বিগত কয়েক মাস ধরে আমরা  দেশব্যাপী নেটওয়ার্ক উন্নতির জন্য কাজ করছি। যেন এই ঈদে ঢাকায় বসবাসকারী বা ঢাকার বাইরে দেশের যে কোনও প্রান্তে আমাদের সকল গ্রাহক সেরা ৪.৫জি নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স করতে পারেন।’

/আরআইজে/
সম্পর্কিত
আকাশে থেকেও ইন্টারনেট! বিমানের ওয়াই-ফাই কীভাবে কাজ করে
ইন্টারনেট গতিতে তলানির দিকে বাংলাদেশ: বিশ্বব্যাংক
স্মার্টফোন স্লো হয়ে যাচ্ছে? যে উপায়ে চলবে রকেট গতিতে
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক