দক্ষতার উন্নয়নে অনুদান দেবে ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন

টেক ডেস্ক
০৪ মে ২০২৩, ১৯:২২আপডেট : ০৪ মে ২০২৩, ২০:৫৩

দেশে আরও দক্ষতার সঙ্গে ইন্টারনেট শিক্ষা ও ব্যবহারের সুযোগ বৃদ্ধিতে নতুন অনুদান কর্মসূচি শুরু করেছে ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন। এই উদ্যোগটি ডিজিটালাইজেশনের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে। স্ট্রেনদেনিং কমিউনিটি, ইমপ্রুভিং লাইভস অ্যান্ড লাইভলিহুডস (এসসিআইএলএলএস) প্রোগ্রামের আওতায়, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দুই বছর পর্যন্ত স্থায়ী প্রকল্পের জন্য ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত অনুদান পাবে।

প্রোগ্রামে আবেদনের শেষ সময় আগামী ৩১ মে এবং আগস্ট মাসে এর প্রভিশনাল অ্যাওয়ার্ডের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন বাংলাদেশের এমন কিছু প্রকল্পের খোঁজ করছে, যার লক্ষ্য দেশের পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ বৃদ্ধি করা। এর মধ্যে রয়েছে; উচ্চমানের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি, ভার্চুয়াল ও ডিসটেন্স লার্নিং পদ্ধতি ও দক্ষতা উন্নয়ন, আর্থিক সুযোগ তৈরি, অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি এবং টেকসই আয়ের উৎস নিশ্চিতকরণ।

ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক সারাহ আর্মস্ট্রং বলেন, ‘এই অনুদান প্রোগ্রামে সেইসব সংস্থাগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যারা সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোকে প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা ও শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক কল্যাণে ভূমিকা রাখছে।’

অনলাইন অনুদান ব্যবস্থাপনা সিস্টেম ফ্লাক্স’র মাধ্যমে আবেদন জমা দিতে হবে। যদি একটি প্রকল্প অথবা সংস্থা প্রয়োজনীয় শর্তাবলী পূরণে সক্ষম থাকে, তবে তাদের সম্পূর্ণ আবেদন জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।

বিস্তারিত জানতে ভিজিট https://www.isocfoundation.org/grant-programme/scills-grant-programme/

-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের