ভার্সন হিস্টোরি যোগ করতে যাচ্ছে গুগল কিপ

ইশতিয়াক হাসান
২১ আগস্ট ২০২৩, ০২:০১আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০২:০১

অনেক দিন ধরে আটকে থাকা ফিচার চালু করতে যাচ্ছে গুগলের নোট টেকিং অ্যাপ গুগল কিপ। এটি চালু হলে ভুল করে মুছে ফেলা কোনও তথ্য কষ্ট করে আর টাইপ করতে হবে না।

গুগলের একটি সাপোর্ট পেজ থেকে জানা যায়, নতুন এই টুল চালু হলে ব্যবহারকারী পুরনো ভার্সনের একটি নোট এবং লিস্ট টেক্সট আকারে ডাউনলোড করে নেওয়া যাবে।

হেল্প ডকুমেন্ট জানায়, গুগল ধীরে ধীরে ফিচারটি সবার জন্য চালু করছে। সুতরাং ফিচারটি এখনও ব্যবহারকারীদের জন্য না এলেও শিগগিরই এটি চলে আসবে। এমন খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনগেজেট।

ওয়েবে এটি একসেস করতে চাইলে, নোটের ওপরে তিন ডটওয়ালা মেনুতে ক্লিক করলে এটি পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড পুলিশ জানায়, কিপে এই ভার্সন হিস্টোরি ফিচার শুধু ওয়েবেই চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড বা আইওএসে এটি আপাতত দেখা যাবে না। আর এই হিস্টোরি ফিচারে ছবির অপশন নেই। অর্থাৎ ডিলিট হয়ে যওয়া কোনও ছবি এখানে পুনরুদ্ধার করা যাবে না।

এনগেজেট আরও জানায়, এটি খুব বেসিক এটি ফিচার। গুগল এত দিন এটি চালু করেনি। একই ফিচার গুগল ড্রাইভেও চালু করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

/এইচএএইচ/এনএআর/
সম্পর্কিত
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক