সেফটি ফিচার আসছে ক্রোমে

ইশতিয়াক হাসান
০৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৫

চলতি বছরে ক্রোমের ১৫তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে ক্রোম আনতে যাচ্ছে নতুন ডিজাইন আর সেফটি ফিচার। আগের সেই চিরাচরিত সাদা ব্যাকগ্রাউন্ড হয়তো থাকবে না। তার বদলে গুগল ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজেশন ফিচার চালু করতে যাচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের রঙয়ের লাইট ও ডার্ক মোড রয়েছে।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, ব্রাউজারের ডিজাইন পরিবর্তন করতে হলে, হোমপেজের ওপরে কাস্টমাইজ ক্রোমে গিয়ে নিউ বাটনে ক্লিক করতে হবে। এরপরে একটি পপআউট আসবে— যেখানে থিম পরিবর্তন করার অপশন আসবে। ব্যবহারকারী তার মনের মতো রঙ পছন্দ করার পরে ক্রোম আপনা আপনি সেই রঙয়ে রূপান্তরিত হয়ে যাবে। এখান থেকে ব্যবহারকারী তার পছন্দ মতো বা কম্পিউটারের সেটিংস অনুযায়ী লাইট বা ডার্ক মোড বেছে নিতে পারবে।

এছাড়া ক্রোমের ড্রপডাউন মেন্যুতে গুগল আরও কিছু অপশন এনেছে, যার মাধ্যমে দ্রুত কিছু একসেস টুল যেমন- পাসওয়ার্ড ম্যানেজার বা এক্সটেনশনে প্রবেশ করতে পারবে। ব্যবহারকারী চাইলে ওয়েব স্টোরে গিয়ে ক্রোমের ফ্রেশ, মডার্ন থেকে এর একটি পাবলিক প্রিভিউ দেখতে পারবে। এছাড়া আছে এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ক্ষমতাসম্পন্ন এক্সটেনশন ট্যাব এবং একটি এডিটরস স্পটলাইট সেকশন।

জন্মবার্ষিকীর আপডেটটি মূলত ডিজাইন-কেন্দ্রিক বলে মন্তব্য করেছে এনগেজেট। এছাড়া গুগল তার সেফ ব্রাউজিং প্রযুক্তিকে উন্নত করছে। প্রতি আধা ঘণ্টা বা এক ঘণ্টা পরপর ফিশিং বা ম্যালওয়্যার সাইটের তালিকা আপডেট করা বাদ দিয়ে গুগল এখন তা রিয়েল টাইমে করছে। গুগল জানায়, ৬০ শতাংশ বিপজ্জনক সাইটের অস্তিত্ব থাকে ১০ মিনিটেরও কম সময়। আর এই পরিবর্তনটি গুগলের নিরাপত্তার হার ২৫ শতাংশ বাড়িয়ে দেবে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
মানুষের মেরুদণ্ড কি আসলেই সোজা?
জামদানির সুতার কাউন্ট কী, শাড়ির মান বুঝতে কেন গুরুত্বপূর্ণ
এআইয়ের সঙ্গে কথা বলতে বলতে ‘ভূত’ দেখছেন? আসলে কী হচ্ছে
সর্বশেষ খবর
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
রিজার্ভ চুরি: ৯৮ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ
রিজার্ভ চুরি: ৯৮ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার