মাল্টিপল অডিয়েন্স পরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম

ইশতিয়াক হাসান
০৮ অক্টোবর ২০২৩, ২২:৩৭আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২২:৩৭

ভবিষ্যতের ইনস্টাগ্রামে নির্দিষ্ট কোনও গ্রুপ বা বন্ধুদের মাঝে স্টোরি শেয়ারের সুযোগ করে দেবে— এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম এনগেজেট। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোশেরি সম্প্রতি জানান, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাপ মাল্টিপল অডিয়েন্সে স্টোরি শেয়ারিং-এর পরীক্ষা চালাচ্ছে। এনগেজেট জানায়, অ্যাপটিতে ইতোমধ্যেই ‘ক্লোজ ফ্রন্ডস’ অপশন রয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট কিছু ফ্রেন্ডকে এই তালিকায় যুক্ত করে, শুধু তাদের জন্য স্টোরি শেয়ারের অপশন রয়েছে। এতে বিশেষ করে যাদের পাবলিক প্রোফাইল রয়েছে, তাদের কিছুটা প্রাইভেসি রক্ষা হয়ে থাকে।

কিন্তু ক্লোজ ফ্রেন্ড ছাড়াও এর বাইরে নির্দিষ্ট কিছু বন্ধুর সঙ্গে কোনও বিষয় শেয়ারের অপশন থাকতে পারে। এই ফিচারটির মাধ্যমে স্টোরি শেয়ার করার জন্য বন্ধুদের একাধিক তালিকা তৈরির সুবিধা থাকছে। মোশেরি বলেন, এর মাধ্যমে ছোট ছোট গ্রুপ করে স্টোরি শেয়ারিংয়ের মাধ্যমে বিষয়টির ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ আনা সম্ভব।

সংবাদমাধ্যমটিতে তালিকার কিছু উদাহরণ হিসেবে বলা হয়েছে যেমন- ভাইবোন, পরিচিত, এলাকার পরিচিত যারা খাবার ভালোবাসে ইত্যাদি। অ্যাডাম মোশেরি ফিচারটির ব্যাপারে অনেক আশাবাদী হলেও এটি কবে উন্মুক্ত হবে, বা সবার জন্য এটি কবে থেকে চালু হবে তা নিশ্চিত নয়।

/এইচএএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
কালাপাহাড়-ধলাপাহাড়: খাঞ্জেলি দিঘিতে কুমির যেভাবে হয়ে উঠেছিল বিশ্বাসের প্রতীক
বারবার একটা মোজা হারিয়ে যায় কেন? বিজ্ঞান কি উত্তর পেয়েছে?
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের