রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলো মেটা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৭

রাশিয়া টুডে-আরটিসহ বেশ কয়েকটি রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ফেসবুক-ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মেটার মুখপাত্র বলেছেন, বিদেশি হস্তক্ষেপমূলক কার্যকলাপের কারণে রাশিয়ার রসিয়া সেগোদনিয়া, আরটি ও অন্যান্য সংবাদ সংস্থাগুলোকে আমাদের অ্যাপগুলোতে বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, সতর্ক বিবেচনার পর আমরা রুশ নিয়ন্ত্রিত সংবাদ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের চলমান পদক্ষেপ আরও প্রসারিত করেছি।

এই নিষেধাজ্ঞাটি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডসে প্রয়োগ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের আরটি ও অন্যান্য রুশ-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কয়েক দিন পর এমন ঘোষণা দিল মেটা। এর আগে মার্কিন কর্মকর্তারা আরটিকে মস্কোর গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে চিহ্নিত করেন।

মার্কিন বিচার বিভাগ এই মাসের শুরুর দিকে আরটির দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, যেখানে দাবি করা হয়েছে যে রাজনৈতিক বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে তারা গোপনে টেনেসি-ভিত্তিক একটি ডানপন্থি সংবাদ কোম্পানিকে অর্থায়ন করেছিল।

নিষেধাজ্ঞা ঘোষণার আগে আরটির ফেসবুক ফলোয়ার ছিল প্রায় ৭২ লাখ।

নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি মস্কো। তবে এর আগে যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলোকে ব্যঙ্গ করেছে রাশিয়া।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের