ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে সরকার: বিটিআরসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৪, ২০:৩৬আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ২০:৩৬

ব্যবহারকারীদের সুবিধার্থে ইন্টারনেটের দাম কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ-উল বারী। তিনি বলেন, ডিজিটালসেবা সম্প্রসারণে ইন্টারনেটের দাম কম হওয়া উচিত, তা নিয়ে কাজ করছে বিটিআরসি।

সোমবার (৪ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ‘আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় টেলিযোগাযোগ নেটওয়ার্কের গুরুত্ব’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা সাড়ে ১২ কোটি।

বৈঠকে এমদাদ-উল বারী বলেন, বিটিআরসির অনেক ক্ষমতা হ্রাস পেয়েছে। সেগুলো পুনরুদ্ধারে কাজ করা হবে। সেইসঙ্গে আগামীতে অধিক সংখ্যক লাইসেন্স আর দেওয়া হবে না। বরং টেকসই লাইসেন্স দিতে কাজ করা হবে। আমরা এখন ভয়েস ফ্রেন্ডলি থেকে ডেটা ফেন্ডলিতে যাবো।

তিনি বলেন, মোবাইল অপারেটরেরা সব টাওয়ার কোম্পানিগুলোকে দিয়ে দিতে চাইছে। আবার অপারেটরেরা যদি সাশ্রয়ী দামে ফাইবারের সেবা নিতে চাই সেদিকেও খেয়াল রাখতে হবে।

টেলিকম খাতে কাউকে দানব হতে দেওয়া হবে না মন্তব্য করে বারী বলেন, আজকের দিনে ইন্টারনেট মৌলিক অধিকার আইন হওয়া উচিত।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
দেশে ব্যান্ডউইডথ সংকট নেই, দাম বাড়ারও আশঙ্কা নেই: বিএসসিপিএলসি
আকাশে থেকেও ইন্টারনেট! বিমানের ওয়াই-ফাই কীভাবে কাজ করে
চলন্ত বাসে পরীক্ষামূলক ইন্টারনেট চালু করলো বিএসসিএল
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ