ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০

মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্যের পোস্টে ট্যাগ করা কনটেন্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা থাকলেও, এতদিন ইনস্টাগ্রামে এমন সুযোগ ছিল না।  

গত ১০ সেপ্টেম্বর থেকে সেই ঘাটতি পূরণ করে অন্যের পোস্টে ট্যাগ করা ছবি বা ভিডিও সরাসরি নিজের প্রোফাইলের মূল গ্রিডে যোগ করার সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটি। 

এতদিন ট্যাগ করা পোস্ট শুধু আলাদা ‘ট্যাগড’ ট্যাবে দেখা যেতো, মূল প্রোফাইল গ্রিডে সেগুলো প্রদর্শনের সুযোগ ছিল না। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা পছন্দের গ্রুপ ছবি, বিশেষ স্মৃতি কিংবা অন্য ক্রিয়েটরের সঙ্গে করা যৌথ কাজের পোস্ট নিজের প্রোফাইল গ্রিডেও তুলে ধরতে পারবেন। 

ট্যাগ করা কোনও পোস্ট প্রোফাইলে যোগ করার জন্য কয়েকটি উপায় রাখা হয়েছে। ট্যাগ হওয়ার পর ডিএমে (ডিরেক্ট মেসেজে) আসা নোটিফিকেশন থেকেই ‘অ্যাড টু গ্রিড’ নির্বাচন করা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট পোস্টের ওপরের ডানদিকে থাকা তিন ডট মেনু অথবা ‘ট্যাগড’ ট্যাবে কোনও পোস্ট চেপে ধরে একই অপশন পাওয়া যাবে। তবে পোস্টটি কে দেখতে পারবেন, তা নির্ভর করবে নিজের এবং যিনি পোস্টটি করেছেন তার অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংসের ওপর। 

প্রাইভেট প্রোফাইলের কনটেন্ট শুধুমাত্র ব্যবহারকারীর অনুসারীদের কাছে প্রদর্শিত হবে, আর পাবলিক প্রোফাইলের কনটেন্ট সকলের জন্য উন্মুক্ত থাকবে।

প্রোফাইলে যোগ করার পর মূল পোস্টটি আগের জায়গাতেই থাকবে, নতুন করে পোস্ট তৈরি বা কপি হবে না। ব্যবহারকারী চাইলে পরে সেটি নিজের গ্রিড থেকে সরিয়েও দিতে পারবেন। তবে গ্রিড থেকে সরালেও পোস্টটি ‘ট্যাগড’ ট্যাবে থেকে যাবে। যোগ করা ট্যাগড পোস্টগুলো ডিফল্টভাবে প্রকাশের সময় অনুযায়ী নতুন থেকে পুরোনো ক্রমে সাজবে। চাইলে ব্যবহারকারী এগুলো নিজের পছন্দমতো অন্য জায়গায় সরিয়ে নিতে পারবেন।

ক্রিয়েটরদের জন্যও ফিচারটি কাজে আসতে পারে। অন্যের পোস্টে ট্যাগ হওয়া কোনও কনটেন্ট পুনরায় পোস্ট না করেই নিজের প্রোফাইলে দেখানো যাবে। একইভাবে একাধিক ক্রিয়েটরকে নিয়ে করা ব্র্যান্ড ক্যাম্পেইনের পোস্টও প্রত্যেকে নিজের গ্রিডে তুলে ধরতে পারবেন। 

ইনস্টাগ্রাম সম্প্রতি প্রোফাইল সাজানোর নিয়ন্ত্রণ বাড়াতে আরও কয়েকটি সুবিধা চালু করেছে। গত জুনে গ্রিডের পোস্ট ইচ্ছামতো পুনর্বিন্যাসের সুযোগ দেওয়া হয়। এর পাশাপাশি ভিডিওর স্বয়ংক্রিয় প্রাথমিক সম্পাদনার ‘ফার্স্ট ড্রাফট’ এবং প্রকাশের পর পোস্টের মিউজিক পরিবর্তনের ‘রিপ্লেস অডিও’ ফিচারও যুক্ত হয়েছে। 

/এসটি/ 
সম্পর্কিত
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
সর্বশেষ খবর
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইরানের ওপর মার্কিন চাপ ‘বিপজ্জনক পর্যায়ে’: পেজেশকিয়ান
ইরানের ওপর মার্কিন চাপ ‘বিপজ্জনক পর্যায়ে’: পেজেশকিয়ান
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দামে কিনবেন না: সমাজকল্যাণমন্ত্রী
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দামে কিনবেন না: সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ