সার্চকে ‘এআই চ্যাটে’ উন্নীত করতে চায় গুগল

ইশতিয়াক হাসান
০৭ মে ২০২৩, ২০:৩৭আপডেট : ০৭ মে ২০২৩, ২০:৩৭

বিশ্বব্যাপী ব্যবহারকারীদের আরও উন্নত সেবা দিতে গুগল তার সার্চ ইঞ্জিনকে আরও দৃষ্টিনন্দন, উপভোগ্য করতে পরিকল্পনা করছে। একটি ডকুমেন্টের সূত্রে এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সম্প্রতি চ্যাটজিপিটি’র মতো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ জনপ্রিয় হতে থাকায় তার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি।

রিপোর্টে জানানো হয়, টেক জায়ান্ট এই প্রতিষ্ঠানটি সার্চ ফলাফলে ১০টি ব্লু লিংকের সেই গতানুগতিক ফরম্যাট থেকে অনেক দূর সরে মানুষের ভয়েসের দিকে যেতে অনেকটাই বাধ্য হচ্ছে। আসন্ন গুগলের বাৎসরিক আই/ও ডেভেলপার কনফারেন্সে গুগলের প্রজেক্ট যার কোডনেম ‘ম্যাগি’- এর আওতায় এআই সংক্রান্ত নতুন ফিচার নিয়ে আলোচনা হবে।

জেনারেটিভ এআই এ বছর একটি বড় গুঞ্জনে পরিণত হয়েছে। বিশেষত এর ব্যাবহারিক বিষয়গুলো জনগণের কাছে একটি ফ্যান্টাসিতে পরিণত হওয়ায় সব প্রতিষ্ঠানকেই এর পেছনে ছুটতে হচ্ছে। রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে গুগলের কাছে মন্তব্য জানতে চাওয়া হলে এখনও কোনও কিছু জানায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার
গুগল ম্যাপসে ‘আস্ক ম্যাপস’ ফিচার ব্যবহার করবেন যেভাবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম