তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আকাশে সৃষ্টি হওয়া মেঘ থেকে বৃষ্টি, এর প্রভাবে গত দুই দিনে কমে যেতে শুরু করেছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে। তবে আর বৃষ্টির শঙ্কা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে এবং সকালের কুয়াশা কেটে দুপুরে সুর্যের দেখা পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামী ২৪ ঘণ্টায় আর বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। সূর্যও উঠতে পারে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে যেতে পারে।

তিনি বলেন, ১৪ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা অল্প অল্প করে কমতে থাকবে। এরপর দ্রুত কমবে এবং এই মাসের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বান্দারবানে ২৯ মিলিমিটার। এছাড়া সিলেটে ২৮, ফেনী ও টাঙ্গাইলে ২৩, টেকনাফ ও নিকলীতে ২০, ময়মনসিংহ ও রাজশাহীতে ১৯, বগুড়ায় ১৮, শ্রীমঙ্গল ও তাড়াশে ১৭, ঈশ্বরদীতে ১৬, কুমারখালি ও ফরিদপুরে ১৫, ঢাকায় ১৩, নেত্রকোনায় ১২, চুয়াডাঙ্গায় ১১ এবং কুতুবদিয়ায় ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী