রাজধানীতে মুষলধারে বৃষ্টি, অফিসগামীদের ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ০৮:৪৬আপডেট : ০২ জুন ২০২৫, ০৯:০৪

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় সোমবার (২ জুন) ভোর থেকে। আস্তে আস্তে বৃষ্টি বাড়তে শুরু করে। পরে মুষলধারে বৃষ্টি নামে। রাতভর মেঘলা আকাশের পর ভোর ৫টার দিকে শুরু হওয়া এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামীরা।

বৃষ্টির কিছুক্ষণের মধ্যেই শহরের বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। মিরপুর ১০ নম্বর গোলচত্বর, রামপুরা, বাড্ডা, শ্যামলী, যাত্রাবাড়ী, কাওরান বাজার, বিজয় সরণির রাস্তায় পানি জমে গেছে। সড়কজুড়ে পানির কারণে মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা ও ধানমন্ডি এলাকার মানুষকে যানজট ও চলাচলে সমস্যায় পড়তে হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের পূর্বাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও রয়েছে মাঝারি অবস্থানে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বৃষ্টি মূলত সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, মৌসুমি বায়ু বাংলাদেশের পূর্বাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় রয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাত স্বাভাবিক মৌসুমি প্রবণতার অংশ এবং এটি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে নগরবাসীর জলাবদ্ধতা ও যানজটের মতো সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে