ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৪:২৫আপডেট : ১৫ জুন ২০২৫, ১৪:২৫

দেশের বেশ কয়েকটি অঞ্চলে টানা তাপপ্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। শনিবার (১৪ জুন) দুপুরের ও মধ্যরাতের বৃষ্টিও কমাতে পারেনি গরম। এদিকে সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা। কিন্তু বৃষ্টির খবর নেই। তবে আষাঢ়ের প্রথম দিনে (আজ) স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া অধিদফতর। আজ থেকেই দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতও হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সোমবার থেকে অন্তত তিন দিন ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এতে অনেক এলাকায় জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আজ দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, পাবনা, ফেনী ও পটুয়াখালীসহ খুলনা বিভাগ এবং রংপুর বিভাগের বাকি অংশের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের