১৬ জেলায় তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৪০ ডিগ্রি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৬, ১৯:২০আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৯:২০

সারা দেশেই তাপমাত্রা বেড়েই চলেছে। মৃদু থেকে তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। আজ (২৩ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়ার পূর্বাভাসে অনেক এলাকায় ঝড় শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে একে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আজ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, বগুড়া, বদলগাছি, বাঘাবাড়ি, বান্দরবান, রামগতি, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা,  যশোর, কুমারখালিতে মৃদু তাপপ্রবাহ বসে যাচ্ছে। 

অন্যদিকে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলে। মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঈশ্বরদীতে। এদিকে রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বয়ে যাচ্ছে। সে হিসেবে সেখানে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। 

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপ প্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও বাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা 
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
আজও সারা দেশে বৃষ্টির আভাস
সর্বশেষ খবর
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত