ঢাকায় কি আজ বৃষ্টি হবে, পূর্বাভাস যা বলছে 

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৮ জুন ২০২৬, ০৯:১৫আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:১৫

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আজকেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বুলেটিনে বলা হয়েছে, আজ ঢাকার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে । 

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এই সময়ের মধ্যে যেকোনও সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এসময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। 

আজ সকাল ৬টায় রাজধানীর বায়ুমণ্ডলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা সামান্য কমায় ভ্যাপসা গরম থেকে নগরবাসী কিছুটা স্বস্তি পেতে পারেন। 

আজকের সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।

আগামীকাল শুক্রবারের সূর্যোদয়: ভোর ৫টা ১২ মিনিটে। 

/এসটি/ 
সম্পর্কিত
সকালে বৃষ্টিতে ভিজলো রাজধানী
ঢাকা ও আশপাশে আজও হালকা বৃষ্টির আভাস, বাতাস বইবে ১৫ কিমি বেগে
লঘুচাপের প্রভাব, আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়
সর্বশেষ খবর
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি
১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
সাদুল্লাপুর আদালত১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ